ঢাকা ০৯:১০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আপিল প্রসিকিউশনের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:১১:২৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ৩০০ বার পড়া হয়েছে

হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আপিল প্রসিকিউশনের: ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।

সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপিল দাখিলের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।

তিনি জানান, আপিলে মোট আটটি গ্রাউন্ড উত্থাপন করা হয়েছে। প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, জুলাই মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের গুরুতরতা, পরিকল্পিত সহিংসতা ও এর ভয়াবহ প্রভাব বিবেচনায় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।

আমাদের মতে, এই অপরাধের জন্য আমৃত্যু কারাদণ্ড যথেষ্ট নয়, মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি, বলেন তিনি।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি অভিযোগে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। তবে পৃথক আরেকটি অভিযোগে শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। সেই রায়ের বিরুদ্ধেই রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে এই আপিল করা হলো।

প্রসিকিউশন আশা প্রকাশ করেছে, আপিল শুনানিতে আদালত অপরাধের মাত্রা ও প্রমাণের আলোকে বিষয়টি পুনর্বিবেচনা করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :