ঢাকা ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি’: প্রধানমন্ত্রী

দোকানপাট-শপিংমল খোলা যাবে ৯টা-৫টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১ ৪৫৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

করোনা অতিমারির কারণে পাঁচ এপ্রিল থেকে ১১ এপ্রিল একসপ্তাহের লকডাউন ঘোষণা করে সরকার। দ্বিতীয় দিনে সিটি কর্পোরেশন এলাকায় গণপরিহন চলাচলের বিধিনিষেধ শিথীল করে। এবারে চতুর্থ দিনে সীমিত পরিসরে দোকানপাট ও শপিংমল খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার মন্ত্রি পরিষদ বিভাগ এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ৯-১৩ এপ্রিল শপিংমল ও দোকানপাট খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। করোনা বিস্তার রোধকল্পে শর্তসাপেক্ষে সার্বিক কার্যাবলী/চলাচলে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ আগের নির্দেশনার আলোকে নতুন নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়েছে, কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে। স্বাস্থ্যবিধি মানা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোভিড-১৯ এর ভ্যাকসিনেশন কার্যক্রম যথারীতি চলমান থাকবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় জানানো হয়েছে।

করোনা সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত সার্বিক চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। এই সময়ে জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে অফিস, গণপরিবহনসহ সব ধরনের যান চলাচল, দোকানপাট-শপিংমল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে বলে জানানো হয়। তবে নিত্যপণ্যের দোকান ও জরুরি সেবার যানবাহন চলাচলের সিদ্ধান্ত রাখা হয়।

কিন্তু অফিস খোলা রেখে গণপরিবহন বন্ধ রাখায় সাধারণ মানুষের ভোগান্তির পর ৭ এপ্রিল থেকে গণপরিবহন চালু করা হয়। এবার দোকানপাট ও শপিংমলও চালু করা হলো। লকডাউন কতদিন থাকবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দোকানপাট-শপিংমল খোলা যাবে ৯টা-৫টা

আপডেট সময় : ০৮:০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১