ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

বৈষম্যবিরোধী আন্দোলনকারীকে কুপিয়ে জখম, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪০:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ১৭৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

ময়মনসিংহের গৌরীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগে গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ নোমানকে (২৩) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

রোববার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর পৌর শহরের কালীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ছাত্রলীগ নেতা নোমানের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মোবারক হোসেন অভিকে (২২) কুপিয়ে আহত করার এবং আন্দোলনরতদের ওপর হামলা করার অভিযোগ রয়েছে।

গৌরীপুর সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর জায়েদিদ এবং ক্যাপ্টেন ইমতিয়াজ এ গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মাজহারুল হক জানান, গত ১৯ ডিসেম্বর রাতে ব্যাটমিন্টন খেলার সময় পৌর শহরের কালীবাড়ী মধ্যতরফ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মোবারক হোসেন অভিকে কুপিয়ে জখম করে ছাত্রলীগ নেতা নোমান। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আহত অভি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে সামনের সারিতে ভূমিকা রাখায় এবং ফেসবুকে নিয়মিত পোস্ট করায় আমার ওপর ক্ষিপ্ত ছিল নোমান। এ ঘটনায় সে আমাকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :