ঢাকা ১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর সরকারি ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা বিদ্যুৎ সংকট মোকাবিলায় আশার বার্তা প্রধানমন্ত্রীর, গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩–৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ শ্রমিক বিক্ষোভে অগ্নিসংযোগ ভাঙচুর, ১৫০ কারখানায় ছুটি ফের ভরিতে সোনার দাম বাড়ল ৩ হাজার ২৬৬ টাকা শ্রমিক অসন্তোষে আজও মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন পদ্মা ব্যারাজ প্রকল্পে আলোকিত হবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্বীকারোক্তি দিয়ে পোস্ট, আটক যুবক ৩ নভেম্বর প্রথম সোলার  এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষ পাঁচটি শিল্পাঞ্চলে ৩০০ পোশাক কারখানায় ছুটি

সুপার এইটে যুক্তরাষ্ট্র, বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪ ৪৪৬ বার পড়া হয়েছে

সুপার এইটে যুক্তরাষ্ট্র, বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

বৃষ্টিতে ভেসে গেছে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ম্যাচটি। এতে ৫ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত করেছে স্বাগতিক আমেরিকা। আর গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো গত আসরের রানার্স-আপ পাকিস্তানকে।ম্যাচটিতে কোনোভাবে আয়ারল্যান্ড জিতলেই পরের রাউন্ডে যাওয়ার সুযোগ তৈরি হতো পাকিস্তানের। কিন্তু জয় কিংবা ড্র হলেই তাদেরকে টপকে সেরা আটে জায়গা করে নিত যুক্তরাষ্ট্র। অবশেষে হয়েছেও তাই-ই।

প্রথমবারের মতো বিশ্বমঞ্চে খেলতে এসে সুপার এইট নিশ্চিত হলো যুক্তরাষ্ট্রের, সঙ্গী ভারত। অথচ যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের ম্যাচটি মাঠে গড়ানোর জন্য সাড়ে ৩ ঘণ্টা অপেক্ষা করা হয়। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

শুক্রবার (১৪ জুন) বিশ্বকাপের ‘এ’ গ্রুপে যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ডের ম্যাচ ফ্লোরিডার লডারহিলে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ভারতের সঙ্গী হয়ে সুপার এইট নিশ্চিত করে যুক্তরাষ্ট্র। ৩ ম্যাচে বর্তমানে বাবরদের পয়েন্ট ২। পরের ম্যাচে জিতলেও আর সুপার এইট খেলা হচ্ছে না বাবর-রিজওয়ানদের।

ম্যাচটি শুরু করতে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি ম্যাচ অফিসিয়ালরা। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা থেকে শুরু করে সোয়া ১১টা পর্যন্ত চার দফা মাঠ পরিদর্শন করেন। কিন্তু মাঠ খেলার উপযোগী মনে হয়নি একবারও। শেষবার পরিদর্শন চলাকালেই বজ্রপাতের শব্দ শুরু হয়। তাতে করে দ্রুত তারা মাঠ ছেড়ে আসেন। এরপর সিদ্ধান্ত জানিয়ে দেন এই ম্যাচ বাতিলের।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুপার এইটে যুক্তরাষ্ট্র, বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়

আপডেট সময় : ১২:৩৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪

 

বৃষ্টিতে ভেসে গেছে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ম্যাচটি। এতে ৫ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত করেছে স্বাগতিক আমেরিকা। আর গ্রুপ পর্ব থ