ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

সুপার এইটে যুক্তরাষ্ট্র, বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪ ৪২০ বার পড়া হয়েছে

সুপার এইটে যুক্তরাষ্ট্র, বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃষ্টিতে ভেসে গেছে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ম্যাচটি। এতে ৫ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত করেছে স্বাগতিক আমেরিকা। আর গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো গত আসরের রানার্স-আপ পাকিস্তানকে।ম্যাচটিতে কোনোভাবে আয়ারল্যান্ড জিতলেই পরের রাউন্ডে যাওয়ার সুযোগ তৈরি হতো পাকিস্তানের। কিন্তু জয় কিংবা ড্র হলেই তাদেরকে টপকে সেরা আটে জায়গা করে নিত যুক্তরাষ্ট্র। অবশেষে হয়েছেও তাই-ই।

প্রথমবারের মতো বিশ্বমঞ্চে খেলতে এসে সুপার এইট নিশ্চিত হলো যুক্তরাষ্ট্রের, সঙ্গী ভারত। অথচ যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের ম্যাচটি মাঠে গড়ানোর জন্য সাড়ে ৩ ঘণ্টা অপেক্ষা করা হয়। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

শুক্রবার (১৪ জুন) বিশ্বকাপের ‘এ’ গ্রুপে যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ডের ম্যাচ ফ্লোরিডার লডারহিলে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ভারতের সঙ্গী হয়ে সুপার এইট নিশ্চিত করে যুক্তরাষ্ট্র। ৩ ম্যাচে বর্তমানে বাবরদের পয়েন্ট ২। পরের ম্যাচে জিতলেও আর সুপার এইট খেলা হচ্ছে না বাবর-রিজওয়ানদের।

ম্যাচটি শুরু করতে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি ম্যাচ অফিসিয়ালরা। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা থেকে শুরু করে সোয়া ১১টা পর্যন্ত চার দফা মাঠ পরিদর্শন করেন। কিন্তু মাঠ খেলার উপযোগী মনে হয়নি একবারও। শেষবার পরিদর্শন চলাকালেই বজ্রপাতের শব্দ শুরু হয়। তাতে করে দ্রুত তারা মাঠ ছেড়ে আসেন। এরপর সিদ্ধান্ত জানিয়ে দেন এই ম্যাচ বাতিলের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুপার এইটে যুক্তরাষ্ট্র, বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়

আপডেট সময় : ১২:৩৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪