ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

পথচারীকে ধাক্কা দিয়ে লরি পুকুরে, নিখোঁজ শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ২০৯ বার পড়া হয়েছে

পথচারীকে ধাক্কা দিয়ে লরি পুকুরে, নিখোঁজ শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিস

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে গেছে। এ সময় লরির ধাক্কায় পুকুরে পড়ে নিখোঁজ হয়েছে এক শিশু। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। একই ঘটনায় আহত হয়েছেন এক শিশুসহ আরো চারজন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন বাটারফ্লাই পার্কের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- সালমান (৩০), তাসফিয়া (২০) ও ইমরান। নিখোঁজ শিশুটির নাম সাদিক। চারজনই একই পরিবারের বলে জানা গেছে।

নগর পুলিশের ডিসি (বন্দর) শাকিলা সোলতানা বলেন, একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এক শিশু পুকুরে পড়ে নিখোঁজ আছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের টিম অভিযান চালাচ্ছে।

পতেঙ্গা ফায়ার স্টেশনের কর্মকর্তা শাহেদ কুতুবী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। রেকার ভ্যান দিয়ে লরিটি পুকুর থেকে তোলা হচ্ছে। এর আগেও একবার প্রাথমিক তল্লাশি চালানো হয়। তখন শিশুটিকে পাওয়া যায়নি। লরিটি তোলার পর আবারো তল্লাশি চালানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য