ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক বাজারে ইলিশ রপ্তানির সক্ষমতা বাড়ানোর তাগিদ ভূরাজনীতিতে নতুন সমীকরণ মালয়েশিয়া ও চীন সফরে বাংলাদেশের কূটনৈতিক অগ্রযাত্রা পলাশীর ইতিহাস বাংলাকে শ্মশানে পরিণত করার ইতিহাস দুর্যোগকবলিত উপকূল সুরক্ষায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত ট্রাম্পের অযৌক্তিক যুদ্ধ ও অবাস্তব প্রত্যাশার ফল  ইরান চুক্তি যুদ্ধবিরতি চুক্তিতে নতুন মোড় দশকের বৈরিতার পর সমঝোতা নতুন অধ্যায়ে যুক্তরাষ্ট্র ও ইরান পরীমনির সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’ অভিযোগে চাকরি হারালেন অতিরিক্ত এসপি গোলাম সাকলায়েন এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১ শতাংশ বৃদ্ধি

মঞ্চে আসছে কণ্ঠশীলনের নতুন নাটক ‘তাজমহলের টেন্ডার’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩ ২৮৫ বার পড়া হয়েছে

কণ্ঠশীলনের নতুন নাটক ‘তাজমহলের টেন্ডার’ এর চূড়ান্ত মহড়া

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

কণ্ঠশীলন প্রযোজিত নতুন মঞ্চনাটক ‘তাজমহলের টেন্ডার’-এর উদ্বোধনী মঞ্চায়ন হবে সোমবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হল ঢাকায়।

ভারতীয় নাট্যকার অজয় শুক্লা রচিত “তাজমহলের টেন্ডার” নাটকটির অনুবাদ করেছেন অধ্যাপক সফিকুন্নবী সামাদী। নির্দেশনায় আছেন কণ্ঠশীলন অধ্যক্ষ মীর বরকত। নতুন নাটক তাজমহলের টেন্ডারের শুভ উদ্বোধন ঘোষণা করবেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান নাট্যজন লাকী ইনাম।

নাটক সম্পর্কে নির্দেশক মীর বরকত জানালেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক বন্ধুবর সফিকুন্নবী সামাদী উর্দু-হিন্দী সাহিত্য অনুবাদে সিদ্ধহস্ত।

একটি হাস্যরসাত্মক নাটক অনুবাদের জন্য তাকে অনুরোধ জানিয়েছিলেন। সে মতে ভারতের বিশিষ্ট নাট্যকার অজয় শুক্লার ‘তাজমহল কা টেন্ডার’ নাটকটি দ্রুত অনুবাদ করে তিনি আমাদের হাতে তুলে দেন।

প্রথম পাঠেই দলের সদস্যদের নাটকটি পছন্দ হয়। একটি ঐতিহাসিক বিষয়কে অবলম্বনের মাধ্যমে কাল্পনিক কাহিনির পরম্পরা সাজিয়ে নাটকটিকে হাস্যরসাত্মক ও চিরন্তন করে তুলেছেন নাট্যকার অজয় শুক্লা।

ড. সামাদীর সহজ সরল অনুবাদকে কাজে লাগিয়ে অভিনেতারা কমেডি ধাঁচের অভিনয়ের মাধ্যমে হাস্যরস ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। ১ ঘণ্টা বিশ মিনিটের নাটকটির সঙ্গীত পরিকল্পনা ও সুর করেছেন অসীম কুমার নট্ট; আলোক পরিকল্পনায় অম্লান বিশ্বাস; কোরিওগ্রাফি ও ডিজাইন আমিনুল আশরাফ ও তাহরিমা প্রিয়াঙ্কা; মঞ্চসজ্জা, পোশাক ও প্রপস লিয়া এবং গান লিখেছেন মীর বরকত।

আবৃত্তির সংগঠন হিসেবে পরিচিত হলেও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত কণ্ঠশীলন ১৯৯৩ সাল থেকে নিয়মিত মঞ্চনাটক প্রযোজনা করছে। কণ্ঠশীলন প্রযোজিত প্রথম তিনটি নাটকের নির্দেশনা দেন প্রয়াত সুখ্যাত অভিনেতা খালেদ খান (যুবরাজ)।

নাটকগুলো ছিলো হেনরিক যোহান ইবসেনের এ ডলসহাউজ অবলম্বনে শম্ভু মিত্র রূপান্তরিত, ‘পুতুলখেলা’, মাস্টার বিল্ডার অবলম্বনে ‘কারিগর’; ইউসুফ ইদরিসের দ্যা ফারফুরস অবলম্বনে ‘ভৃত্য রাজকতন্ত্র’।

সৈয়দ শামসুল হকের ‘উত্তরবংশ’ নাটকের নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘রাজা-রানী’; মনোজ মিত্রের ‘যা নেই ভারতে’ এবং নিথর মাহবুবের ‘মুদ্রাগ্রহণ’ নাটকের নির্দেশনা দিয়েছেন মীর বরকত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মঞ্চে আসছে কণ্ঠশীলনের নতুন নাটক ‘তাজমহলের টেন্ডার’

আপডেট সময় : ০৯:৪২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩