ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

jangy :   আদালতে প্রাঙ্গণে জঙ্গি ছিনতাইয়ের প্রধান গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ ২৬৯ বার পড়া হয়েছে

জঙ্গি ছিনতাই ঘটনার প্রধান পাণ্ডা মেহেদী হাসান অমি ওরফে রাফি গ্রেপ্তার : ছবি সংগ্রহ 

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

ঢাকার জনবহুল আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি ছিনতাই ঘটনার প্রধান পাণ্ডকে গ্রেপ্তার করেছে পুলিশ। অথচ ঘটনার পাঁচদিনেও ছিনিয়ে নেওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ বলছে, চারজনের মধ্যে প্রধান দুর্ধর্ষ জঙ্গি আরাফাত রহমান ওরফে সিয়াম ওরফে সামস সেদিন পালানোর সময় পুলিশের হাতে আটক হয়।

বৃহস্পতিবার পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, বুধবার রাতে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে মেহেদী হাসান অমিকে গ্রেপ্তার করা হয়েছে। ২০ নভেম্বর পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঢাকা সিএমএম কোর্ট চত্বর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জঙ্গি আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে।

উক্ত জঙ্গি আসামি ছিনতাই ঘটনায় গ্রেপ্তারকৃত মেহেদী হাসান অমি প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে। অমি ২০১৩ সালে আনসার আল ইসলামে যোগ দেয়। এর আগে হিযবুত তাহরীর সদস্য ছিল। তার বিরুদ্ধে ২০১৬ সালে রাষ্ট্র ও সরকার বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদপুর, সূত্রাপুর, বাড্ডায় সন্ত্রাসী বিরোধী আইনে তিনটি মামলা রয়েছে। ২০১০ ও ২০১২ সালে সিলেট থানায় সন্ত্রাস বিরোধী আইনে দুটি মামলা রয়েছে। পুলিশ বলছে, জামিনে থাকা অমি ও আমিন ঘটনার দিন হাজিরা দিতে আদালতে আসে। জঙ্গি ছিনতাইয়ের মামলায় এই দুজনকেই আসামি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

jangy :   আদালতে প্রাঙ্গণে জঙ্গি ছিনতাইয়ের প্রধান গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:২৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২