ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রিলিয়ন ডলারের স্বপ্ন যাত্রা: আজ বিএনপি সরকারের প্রথম বাজেট যুক্তরাষ্ট্রের হামলার জবাব: বাহরাইনে পঞ্চম মার্কিন নৌবহর ও জর্ডানে বিমানঘাঁটিতে হামলা দাবি ইরানের   চা-বাগানের সবুজে চা-বাগানের সবুজে ধরা দিল দুর্লভ চিতাবিড়াল ঢলনের চাপে আমচাষি, কেজিভিত্তিক বেচাকেনার সিদ্ধান্তেও মিলছে না সুফল বাজেটে বিশেষ বরাদ্দ: শিগগিরই জারি হচ্ছে নবম পে-স্কেলের গেজেট পুশইন বিতর্ক, কূটনৈতিক চাপ বাড়াচ্ছে বাংলাদেশ প্রথম বাজেটেই জনগণের আস্থা জয়ের বার্তা নতুন সরকারের ১০০ কোটির প্রথম নায়িকা, বিয়ের পরই রুপালি পর্দা থেকে বিদায়, এখন কোথায় আসিন? টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ১৫ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প: ইরানে হামলা হলে পাশে থাকবে না ওয়াশিংটন

Congratulations to India : পদ্মাসেতুর উদ্বোধন, ভারতের অভিনন্দন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২ ৩৬৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

বাংলাদেশের যুগান্তকারী পদ্মাসেতুর সফল সমাপ্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সেতুটির উদ্বোধন উপলক্ষে বাংলাদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ভারত

ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বার্তায় বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে পদ্মাসেতু উদ্বোধনের তাৎপর্যপূর্ণ উপলক্ষ্যটিতে ভারতের জনগণ আবারও বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে অভিনন্দন জানায়।

পদ্মাসেতু শুধু আন্তঃবাংলাদেশ যোগাযোগকেই উন্নত করবে না, এটি ভারত ও বাংলাদেশের মধ্যে সাধারণ অঞ্চলগুলোকে সংযুক্ত করার ক্ষেত্রে দরকারি লজিস্টিকস্ ও ব্যবসার জন্য প্রয়োজনীয় গতি প্রদান করবে। এই সেতুটি ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক ও উপ-আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের তরফে বার্তায় আরও বলা হয়, বহুল প্রতীক্ষিত এই প্রকল্পটির সমাপ্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী সিদ্ধান্ত ও দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের সাক্ষ্য দেয়। এই সাফল্য প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে প্রমাণ করে এবং এতে ভারতের দৃঢ় বিশ্বাস ছিল। বাংলাদেশ যখন একাই মেগা প্রকল্পটি এগিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তার শুরু থেকেই অবিচলভাবে সমর্থন করে এসেছে ভারত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Congratulations to India : পদ্মাসেতুর উদ্বোধন, ভারতের অভিনন্দন

আপডেট সময় : ০৯:৫৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২