ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

টানা তিনবার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান অপসারিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১ ৪৯৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগৃহিত

ভয়েস ডিজিটাল ডেস্ক

চট্টগ্রাম জেলার রাউজান উপজেলা পরিষদের টানা তিনবারের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন ফৌজিয়া খানম। টানা তৃতীয়বার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবার রেকর্ড গড়েন। কিন্তু সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে অসংগত আচরণ করায় রবিবার তাকে অপসারণ করা হয় বলে জানা গেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব শামসুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত বছরের অক্টোবরে উপজেলা পরিষদের পরিকল্পনা ও সেবা প্রদান সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণকারী জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি কর্মকর্তাগণের সঙ্গে অকথ্য ভাষায় গালমন্দ, অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্যসহ ঔদ্ধত্যপূর্ণ অসদাচরণ করেন ফৌজিয়া খানম। যা বিভাগীয় কমিশনারের তদন্তে প্রমাণিত হওয়ায় উপজেলা পরিষদ আইন-১৯৯৮ (উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ দ্বারা সংশোধিত) এর ১৩(২) ধারা এবং উপজেলা পরিষদ সদস্য ও মহিলা সদস্যদের (অপসারণ, অনাস্থা ও পদ-শূন্যতা) বিধিমালা, ২০১৬ মোতাবেক তাকে স্বীয় পদ থেকে অপসারণ করে পদটি শূন্য ঘোষণা করা হয়।

এ প্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, প্রজ্ঞাপনের অনুলিপি পেয়ে আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি। ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। অবিলম্বে তা কার্যকর হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টানা তিনবার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান অপসারিত

আপডেট সময় : ১১:৪৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১