ঢাকা ০৩:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

বাংলাদেশের থেকে তৈরি পোশাক আমদানি করবে কমোরোস

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০৭:৪৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১ ৩৭১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কমোরোস বাংলাদেশ থেকে তৈরি পোশাক (আরএমজি) এবং অন্যান্য পণ্য আমদানি করতে গভীর আগ্রহ দেখিয়েছে। আফ্রিকান এই দ্বীপ রাষ্ট্র ঢাকার সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায়। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় সফররত কমোরোসের বিদেশমন্ত্রী ধোইহির ধৌলকমল বাংলাদেশের বিদেশ মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎকালে তাদের আগ্রহ কথা ব্যক্ত করেন। বিদেশমন্ত্রকের এক সংবাদ বার্তায় একথা জানানো হয়।

কমোরোসের বিদেশ মন্ত্রী ২১তম ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) কাউন্সিলের মন্ত্রী পর্যায় এবং এ সম্পর্কিত সভায় অংশ নিতে ঢাকা সফর করছেন। বৈঠকে ধৌলকমল বাংলাদেশের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও প্রস্তাব করেন

যে, প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে বাংলাদেশের ইনস্টিটিউটসমূহে কমোরোসের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া যেতে পারে। এছাড়া, তিনি এখানে কিছু ফার্মাসিউটিক্যালস এবং গার্মেন্টস শিল্প পরিদর্শনের আগ্রহ দেখিয়েছেন।

ড. মোমেন তাঁর কমোরোসের প্রতিপক্ষকে আইওআরএ-তে বাংলাদেশের চেয়ারশিপের ক্ষেত্রে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান। আইএমও এবং হিউম্যান রাইটস কাউন্সিলের প্রার্থীদের সমর্থন দেয়ার জন্য বাংলাদেশের বিদেশ মন্ত্রী কমোরোসের প্রতি অনুরোধ জানান।

এসময় ড. মোমেন বাংলাদেশ আফ্রিকার দেশগুলোতে আরএমজি, চামড়া, পাট এবং ফার্মাসিউটিক্যাল পণ্য সহ বিভিন্ন পণ্য রপ্তানি করছে। মশলা ও ভ্যানিলা মতো পণ্য সরাসরি কমোরোস থেকে বাংলাদেশে আমদানী করা যেতে পারে।

উভয় দেশের ব্যবসায়ী প্রতিনিধিদল সফর বিনিময় করার বিষয়ে তারা সম্মত হয়েছেন।
আইওআরএ সদস্য রাষ্ট্র হিসেবে, উভয় দেশই আইওআরএ-এর কাঠামোর অধীনে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের থেকে তৈরি পোশাক আমদানি করবে কমোরোস

আপডেট সময় : ০৭:৪৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১