ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

মাঝ আকাশে অসুস্থ যাত্রীর চিকিৎসায় মন্ত্রী, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১ ৩৫০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অসুস্থ যাত্রীর চিকিৎসা করছেন ভাগবত কারাড : ছবি টুইটার থেকে

মাঝ আকাশে উড়ান। হঠাৎ অসুস্থ হওয়া সহযাত্রীর চিকিৎসা করে প্রশংসিত হলেন কেন্দ্রীয় মন্ত্রী ভাগবত কারাড। ইন্ডিগো উড়ান সংস্থার বিমানে মঙ্গলবার এই ঘটনা। নিজের সহকর্মীর এই কাজে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি ইন্ডিগোর টুইট শেয়ার করে প্রশংসা করেছেন ভাগবতের।

ভাগবত কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী। মহারাষ্ট্র থেকে তিনি রাজ্যসভার সাংসদ হয়েছেন। মন্ত্রী ভাগবত পেশায় চিকিৎসক। তিনিই মঙ্গলবার যাচ্ছিলেন দিল্লি থেকে মুম্বই। ইন্ডিগোর বিমানে। মাঝপথে বিমানের এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। তা দেখে ওই ব্যক্তির চিকিৎসা করেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী।

সংবাদ সংস্থা এএনআই-এর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, বিমানের আসনে শুয়ে আছেন অসুস্থ যাত্রী এবং ভাগবত তাঁকে পরীক্ষা করছেন। এ নিয়ে তিনি বলেছেন, ব্যক্তির রক্তচাপ কমে গিয়েছিল। খুব ঘামছিলেন। এখন ঠিক আছেন। মন্ত্রীর পরামর্শ অনুযায়ী গ্লুকোজ খাওয়ানোর পরেই সুস্থ হন বিমানের ওই যাত্রী।

ইন্ডিগো নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে গোটা ঘটনার কথা বলে ধন্যবাদ জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীকে। সেই টুইট শেয়ার করে মোদী লিখেছেন, হৃদয়ে তিনি সর্বদা চিকিৎসক। দারুণ কাজ আমার সহকর্মীর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাঝ আকাশে অসুস্থ যাত্রীর চিকিৎসায় মন্ত্রী, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

আপডেট সময় : ১০:৪৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১