ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি তেল স্থাপনায় হামলার দাবি, লাফিয়ে বাড়ছে তেলের দাম শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য শ্রমিকের পদচারণায় প্রাণচঞ্চল শ্রম-অর্থনীতির অঙ্গন পোশাকশ্রমিকদের মজুরি মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৮০০, শ্রমিকদের দাবি ২২ হাজার টাকা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন প্রত্যর্পণ ছাড়া সন্ত্রাসীর দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য শ্রমিকের পদচারণায় প্রাণচঞ্চল শ্রম-অর্থনীতির অঙ্গন

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে

শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য শ্রমিকের পদচারণায় প্রাণচঞ্চল শ্রম-অর্থনীতির অঙ্গন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্থিরতা কাটিয়ে উৎপাদনে গতি, অর্থনীতি সচলে নতুন আশার সঞ্চার

শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য, শ্রমিকের পদচারণায় মুখর পোশাক কারখানাগুলো। টানা কয়েক দিনের শ্রমিক আন্দোলন ও অস্থিরতা কাটিয়ে সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে কাজে ফিরেছেন শ্রমিকরা। শিল্পাঙ্গনে ফিরে এসেছে কর্মব্যস্ততার চেনা চিত্র, সচল হয়েছে উৎপাদনযন্ত্র। বৈদেশিক মুদ্রা অর্জন ও অর্থনীতির গতিশীলতায় গুরুত্বপূর্ণ অবদান রাখা তৈরি পোশাক খাতের যাত্রা শুরু হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। দীর্ঘ পথপরিক্রমায় আজ বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকশিল্প শক্ত অবস্থান তৈরি করেছে। এ খাতের স্থিতিশীলতা তাই শুধু শিল্পের স্বার্থ নয়, জাতীয় অর্থনীতি ও লাখো শ্রমিকের জীবন-জীবিকার সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত।

অন্যদিকে, উত্তরাধিকারসূত্রে পাওয়া ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধার এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির চ্যালেঞ্জ নিয়ে এগোচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। মধ্যপ্রাচ্যের সংকটসহ বৈশ্বিক নানা প্রতিকূলতার মধ্যেও অর্থনীতি পুনরুজ্জীবনে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। তবে তৈরি পোশাক খাতকে ঘিরে নতুন করে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা শিল্পসংশ্লিষ্টদের উদ্বিগ্ন করছে।

শ্রমিক আন্দোলনে রাজনৈতিক ইন্ধন ও আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগও উঠেছে। এমন পরিস্থিতিতে সরকারের উদ্যোগে ন্যূনতম মজুরি বোর্ডের মাধ্যমে সর্বোচ্চ ৪৩ শতাংশ পর্যন্ত মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত শ্রমিক অসন্তোষ প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখন শিল্পের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা, শ্রমিক-মালিকের আস্থা ফিরিয়ে আনা এবং জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এ খাতকে সুরক্ষিত রাখাই বড় চ্যালেঞ্জ।

এদিকে গাজীপুর, সাভার-আশুলিয়া, নারায়ণগঞ্জসহ বিভিন্ন শিল্প এলাকায় সকাল থেকেই শ্রমিকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পোশাক কারখানাগুলো। শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন অধিকাংশ শ্রমিক। ঘুরতে শুরু করেছে উৎপাদনযন্ত্র, ফিরে এসেছে শিল্পাঙ্গনের চেনা কর্মব্যস্ততা। শ্রমিকদের মজুরি বৃদ্ধির সিদ্ধান্তের পর এমন পরিস্থিতি তৈরি হলেও কিছু এলাকায় অবরোধ ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

শ্রমিক অসন্তোষ নিরসনে সরকারের উদ্যোগে ন্যূনতম মজুরি বোর্ডের মাধ্যমে পোশাকশ্রমিকদের মজুরি সর্বোচ্চ ৪২ দশমিক ৯৯ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন কাঠামোতে চতুর্থ গ্রেডে ৩৬ শতাংশ বাড়িয়ে ১৭ হাজার, তৃতীয় গ্রেডে ৪১ দশমিক ৬৯ শতাংশ বাড়িয়ে ১৯ হাজার ২০০, দ্বিতীয় গ্রেডে ৪০ দশমিক ১২ শতাংশ বাড়িয়ে ২০ হাজার এবং প্রথম গ্রেডে ৪২ দশমিক ৯৯ শতাংশ বাড়িয়ে ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হওয়ার কথা। শ্রমিক ও মালিকপক্ষের আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্তকে শিল্পের স্থিতিশীলতা ফেরানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে মজুরি বৃদ্ধির সিদ্ধান্তের পরও কিছু এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। শ্রমিক আন্দোলনের আড়ালে বহিরাগত ও রাজনৈতিকভাবে প্রভাবিত কিছু গোষ্ঠীর উসকানি এবং নাশকতার অভিযোগও উঠেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মজুরি নির্ধারণের পরও যারা আন্দোলন করছেন, তাদের সঙ্গে প্রকৃত শ্রমিকদের সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হবে। অন্যদিকে শ্রম ও কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন শ্রমিক-মালিকদের পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে উৎপাদনের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য শ্রমিকের পদচারণায় প্রাণচঞ্চল শ্রম-অর্থনীতির অঙ্গন

শ্রমিক অসন্তোষের কারণে ইতোমধ্যে দেশের তৈরি পোশাক খাত বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। বিজিএমইএর তথ্য অনুযায়ী, ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১৮ দিনের আন্দোলন ও উৎপাদন বিঘ্নে ৩১৭টি কারখানায় ৪২৮ মিলিয়ন মার্কিন ডলারের উৎপাদন ক্ষতি হয়েছে। একই সময়ে ২৫৪ মিলিয়ন ডলারের রপ্তানি আদেশ প্রতিযোগী দেশে চলে গেছে। সময়মতো পণ্য পাঠাতে না পারায় বাড়তি পরিবহন ব্যয়, মূল্যছাড় এবং অর্ডার বাতিলের মতো ঝুঁকিও তৈরি হয়েছে। এর প্রভাব শুধু পোশাক কারখানায় সীমাবদ্ধ নয়; পরিবহন, ব্যাংকিং, লজিস্টিকসসহ অর্থনীতির অন্যান্য খাতেও পড়ছে।

বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প। দেশের মোট পণ্য রপ্তানি আয়ের বড় অংশ আসে এ খাত থেকে। লাখো শ্রমিকের কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা অর্জন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার ক্ষেত্রে এ শিল্পের ভূমিকা অপরিসীম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে যে পোশাকশিল্পের যাত্রা শুরু, তা আজ বিশ্ববাজারে বাংলাদেশের পরিচিতি ও অর্থনৈতিক সক্ষমতার অন্যতম প্রতীক।

বর্তমান সরকার উত্তরাধিকারসূত্রে পাওয়া অর্থনৈতিক সংকট কাটিয়ে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর যে উদ্যোগ নিয়েছে, তার সফল বাস্তবায়নে শিল্পাঞ্চলের স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। মধ্যপ্রাচ্যের সংকটসহ বৈশ্বিক অর্থনৈতিক প্রতিকূলতার মধ্যেও রপ্তানি আয় ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি মালিকদের উৎপাদন ব্যয় ও ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করা প্রয়োজন।

শ্রমিক-মালিকের আস্থা, সরকারের কার্যকর উদ্যোগ এবং রাজনৈতিক স্থিতিশীলতার সমন্বয়েই তৈরি পোশাকশিল্প আবারও পূর্ণ সক্ষমতায় এগিয়ে যেতে পারে। শিল্পাঞ্চলে ফিরে আসা কর্মচাঞ্চল্য তাই শুধু কারখানার উৎপাদন স্বাভাবিক হওয়ার চিত্র নয়, দেশের শ্রম-অর্থনীতিতে নতুন আশারও ইঙ্গিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য শ্রমিকের পদচারণায় প্রাণচঞ্চল শ্রম-অর্থনীতির অঙ্গন

আপডেট সময় : ১০:২২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬