ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশুহত্যার অভিযুক্ত বাবা-ছেলেকে ঘিরে আদিতমারীতে রণক্ষেত্র, এসপিসহ আহত ২০ ইরান-মার্কিন চুক্তি আলোচনায় তিন হাজার কোটি ডলার রাজশাহীর আম ও কালাইরুটি স্বাদে মুগ্ধ মার্কিন অতিথি   বেনজীরকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানো প্রক্রিয়া চলছে: উপদেষ্টা চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর তারল্য  সকট মোকাবিলায় ২,৫০০ কোটি টাকার ঋণ দিল বাংলাদেশ ব্যাংক  অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হত্যার অভিযোগে স্বামী কারাগারে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, ঘোষণা পাকিস্তানের

৬টি বিভাগে করোনায় মৃত্যু নেই, আক্রান্ত ২৯৪ ঘরে

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:৫১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ ৩০০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

স্বস্তির বার্তা দিল স্বাস্থ্য অধিদপ্তর। করোনা আক্রান্ত হয়ে ৬ বিভাগে কোন মৃত্যুর খবর নেই। পাশাপাশি আক্রান্ত নেমে এলো ২৯৪ ঘরে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৯৪ জনের সংক্রমণ ধরা পড়েছে। আর মৃত্যু হয়েছে ৬ জনের। তারা ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি।

এর আগে গত বুধবার ঢাকা বিভাগে শূন্য মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। গতবছরের এপ্রিলের পর ঢাকা বিভাগে সেটাই ছিল প্রথম মৃত্যুহীন দিন। মঙ্গলবার ঢাকা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও বরিশাল বিভাগে নতুন কেউ শনাক্তও হয়নি।

এ পর্যন্ত ১৫ লাখ ৬৮ হাজার ৮৫৭ জন আক্রান্ত এবং মৃতের সংখ্যা ২৭ হাজার ৮৪৭ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২২৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৩২ হাজার ৬৯৫ জন। বাংলাদেশে করোনা সংক্রমণ ধরা পড়েছিল ২০২০

সালের বছরের ৮ মার্চ এবং দশদিনের মাথায় একজনের মৃত্যু হয়। গত ৩১ অগাস্ট আক্রান্ত সংখ্যা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ২৮ জুলাই ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারে দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়েছিলো।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১৪ সেপ্টেম্বর তা ২৭ হাজার ছাড়িয়ে যায়। তার আগে ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৬টি বিভাগে করোনায় মৃত্যু নেই, আক্রান্ত ২৯৪ ঘরে

আপডেট সময় : ০৫:৫১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১