ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

আফগান ইস্যুতে পাকিস্তান-ইরান বৈঠক

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৩:২৫ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১ ২৭৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেহরানে ইরানি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী

আফগানিস্তানে তালেবান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং সীমান্ত নিরাপত্তার বিষয়ে পাকিস্তান-ইরান দ্বিপাক্ষিক আলোচনা করেছে। মঙ্গলবার ইসলামাবাদে পাকিস্তানের বিদেশ সচিব সোহাইল মাহমুদের সঙ্গে এই আলোচনায় অংশ নেন ইরানের উপ-

বিদেশমন্ত্রী আলি বাগেরি কানি। বৈঠকের পর পাকিস্তানের তরফে দেয়া এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের সব ইস্যু পর্যালোচনা করেছেন। এর মধ্যে রাজনৈতিক,

অর্থনৈতিক, বাণিজ্য, কানেক্টিভিটি, নিরাপত্তা, জ্বালানি, শিক্ষা এবং মানুষে-মানুষে বিনিময়ের মতো বিষয় স্থান পায়।

বৈঠক নিয়ে কোনও বিবৃতি প্রকাশ করেনি ইরানের বিদেশমন্ত্রক। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ পাকিস্তানি বিবৃতির বরাতে খবর প্রকাশ করেছে। ইরানের নতুন নির্বাচিত

প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পাকিস্তান সফর করেন উপ-বিদেশ মন্ত্রী আলি বাগেরি কানি।

পাকিস্তানি বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে আফগানিস্তানের সর্বশেষ অবস্থা, কাশ্মিরের বিরোধপূর্ণ অঞ্চলও আলোচনায় স্থান পায়।

এছাড়াও ইরানের উপ বিদেশ মন্ত্রী আলি বাগেরি কানি পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মাহমুদ কোরেশির সঙ্গে সাক্ষাৎ করেন। কোরেশি বলেন, আফগানিস্তানের অবিলম্বে মানবিক সহায়তা

প্রয়োজন। আর আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আফগান জনগণকে পূর্ণ সহায়তা করা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য