ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুদ্ধ থামিয়ে ইসরায়েলকে গাজা পুনর্গঠনে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র! অভিযোগ অরুণাচলের আদিবাসীদের ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা বিটাকের প্রশিক্ষণে বিনিয়োগের সুফল বেশি নারীদের শতভাগ কর্মসংস্থান ইতিবাচক শিল্পমন্ত্রী জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি  টাকার বাজেট পাস ভারতের উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে না চীন তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী ঋণনির্ভর নয়, বাংলাদেশ বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, এমপি হিসেবে শপথ নেওয়ার পথ বন্ধ বিটিভিতে সরাসরি সম্প্রচার: ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় দুপুরে জাপানিজ রক্ষণের দুর্ভেদ্য দেয়াল ভেঙে ব্রাজিলের জয়ের হাসি নকআউটের আগে আর্জেন্টিনার স্বস্তির খবর

প্রয়োজনে অন্য দেশে ঢুকে উগ্রবাদী খতম করব : হুঁশিয়ারি রাজনাথের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১ ২৫১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেছেন, ‘সন্ত্রাসবাদকে কোনও ভাবেই প্রশ্রয় নয়। প্রয়োজনে অন্য দেশে ঢুকে জঙ্গি খতম করবে ভারত।’ আজ রবিবার তামিলনাড়ুর ওয়েলিংটনে ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের এক অনুষ্ঠানে এমনই হুঁশিয়ারি দেন তিনি।

সরাসরি নাম না করলেও তিনি পাকিস্তানকেই এই হুঁশিয়ারি দিয়েছেন বলে দেশটির গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে। একইসাথে বর্তমানে আফগানিস্তানের পরিস্থিতিতেও এ মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

রাজনাথের ভাষ্য, একটি প্রতিবেশী দেশ (পাকিস্তান) ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে। উগ্রবাদীদের প্রশিক্ষণ দিয়ে, অর্থ সাহায্য করে ভারতকে বারবার টার্গেট করছে তারা। সন্ত্রাস যেন তাদের রাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে বলেও মন্তব্য ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর।

রাজনাথ বলেন, সন্ত্রাসবাদকে দেশ থেকে সমূলে উৎপাটন করার কাজ শুরু হয়েছে। দেশের নিরাপত্তার সাথে কোনোভাবেই আপস করা হবে না। ভারতে সন্ত্রাস পাচার করে কেউ যদি শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে, তাদের ছেড়ে কথা বলা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন রাজনাথ। সূত্র আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রয়োজনে অন্য দেশে ঢুকে উগ্রবাদী খতম করব : হুঁশিয়ারি রাজনাথের

আপডেট সময় : ১১:০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১