ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

জঙ্গি সংগঠন আইএসকে’র ওপর পাল্টা হামলার পরিকল্পনা করতে নির্দেশ বাইডেনের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১ ২৭১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

কাবুলে হামলাকারীদের ওপর প্রতিশোধ নেওয়ার শপথ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো

বাইডেন। জঙ্গিবাদী ইসলামিক স্টেট খোরাসান (আইএসকে) সংগঠনের ওপর পাল্টা হামলার

পরিকল্পনা তৈরি করতে তিনি পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন। বার্তাসংস্থা রয়টার্স ও ব্রিটিশ বিবিসি

এতথ্য জানিয়েছে।

শুক্রবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ম্যাকেঞ্জি জানিয়েছেন, কাবুলে ইসলামিক

স্টেটের (আইএস) হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডাররা সতর্ক রয়েছেন।

গণমাধ্যম দু’টির প্রতিবেদনে বলা হয়, মার্কিন সামরিক কমান্ডারদের আইএসকে সংগঠনের

সম্পদ, নেতৃত্ব এবং সুযোগ-সুবিধায় আঘাত হানার অপারেশনাল প্ল্যান তৈরির নির্দেশ দিয়েছেন

বাইডেন। তিনি বলেছেন, আমরা আমাদের পথ খুঁজে নেব। বড় সামরিক অভিযান ছাড়া, তাদের

খোঁজার পথ বের করব।

৩১ আগস্টের সময়সীমার মধ্যেই যুক্তরাষ্ট্র নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য দৌড়ঝাঁপ করছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সময়সীমা বাড়াননি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বলেছেন,

হামলা সত্ত্বেও উদ্ধার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :