ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

কাবুলে বিমানবন্দরে উড্ডয়নের পরই ইতালির সামরিক বাহিনীর ফ্লাইটে গুলি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১ ৩১৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাবুল বিমানবন্দরে উড্ডয়নের পরপরই ইতালির সামরিক বাহিনীর একটি ফ্লাইটকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। কারা এই গুলি চালিয়েছে তা স্পষ্ট নয়। এ ঘটনায় কোনো ক্ষতি হয়নি। সামরিক বাহিনীর সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স ।

বিমানটির এক ইতালীয় যাত্রী সংবাদমাধ্যম স্কাই২৪টিজিকে বলেছেন, ইতালির বিমানটিতে প্রায় ১০০ বেসামরিক আফগান নাগরিককে পরিবহন করা হচ্ছিল। কাবুুল থেকে উড্ডয়নের পরই বিমানটি লক্ষ্য করে গুলিবর্ষণ হয়েছে।

এর আগে বিদেশ দপ্তর থেকে আফগানিস্তান ভ্রমণে পূর্ব সতর্কতা জারি করা হয়েছে। কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বিদেশ দপ্তর থেকে নতুন করে সুনির্দিষ্টভাবে পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, কাবুল বিমানবন্দরে ভ্রমণ না করার জন্য। যদি ওই এলাকায় কেউ থাকে, তাহলে তাকে নিরাপদ অবস্থানে এবং পরবর্তী পরামর্শের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।

কিন্তু বিদেশ দপ্তর থেকে হুমকির ধরন সম্পর্কে বলা হয়নি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চরমপন্থিদের সঙ্গে আইএসের সম্পর্ক ও হামলার বিষয়ে সতর্ক করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :