ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

আফগান-ভারতের মধ্যে বন্ধ পণ্যপরিবহন

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১ ৩১১ বার পড়া হয়েছে

A Taliban fighter looks on as he stands at the city of Ghazni, Afghanistan August 14, 2021. REUTERS/Stringer NO RESALES. NO ARCHIVES

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

তালেবানের কাবুল দখলের প্রভাব পড়লো ভারত এবং আফগানিস্তানের বাণিজ্যিক সম্পর্কে। আপাতত দু’দেশের মধ্যে পণ্যপরিবহন বন্ধ রয়েছে। যার জেরে ধাক্কা খেয়েছে আমদানি এবং

রফতানি। ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল অজয় সাহা এসব তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদমাধ্যমকে।

অজয় জানিয়েছেন, পাকিস্তানের যে পথ ধরে পণ্যপরিবহন হতো তা বন্ধ করে দিয়েছে তালেবান। এই পথ ধরেই আফগানিস্তান থেকে ভারতে পণ্য আসত। যা গত কয়েক দিন ধরে বন্ধ রয়েছে।

তিনি আরও বলেছেন, বাণিজ্য এবং বিনিয়োগের ব্যাপারে দু’দেশের সম্পর্ক দীর্ঘ দিনের। এ ব্যাপারে আমরা আফগানিস্তানের সবথেকে বড় সহযোগী। ২০২১ সালে সে দেশে আমাদের

রফতানির অঙ্ক ছিল ৮৩.৫ কোটি ডলার। ৫১ কোটি ডলারের পণ্য আমরা আমদানি করেছি সে দেশ থেকে।

এছাড়াও ভারত আফগানিস্তানে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করেছে বলেও জানিয়েছেন অজয়। ভারতের সঙ্গে আফগানিস্তানের সুসম্পর্কের বিষয়টি উঠে এসেছিল অজয়ের কথায়। চিনি, ওষুধ,

পোশাক, চা, কফি, মশলা, ট্রান্সমিটার টাওয়ারের মতো জিনিস বর্তমানে আফগানিস্তানে রফতানি করে ভারত। শুকনো ফলের ব্যাপারে আফগানিস্তানের উপর অনেকটাই নির্ভরশীল ভারত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :