ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

কাবুল বিমানবন্দরের গোলাগুলিতে মৃত ৫

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০০:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১ ২৮৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরে গোলাগুলির ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স।

তবে ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে বিবিসি জানায়, কাবুল বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে সোমবার গুলিতে অন্তত ৩ জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে

আরও বলা হয়, ৩ জনের রক্তাক্ত দেহ মাটিতে পড়ে থাকতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। তবে কে বা কারা গুলি চালিয়েছে, তা উল্লেখ করা হয়নি। এদিকে রাজধানী কাবুল দখলে পর থেকেই বিদেশি

এবং আফগান নাগরিকরা সীমান্ত ক্রসিং এবং কাবুলের আন্তর্জাতিক বিমান বন্দরে জড়ো হতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যে যার মতো একটি বিমানে উঠতে দেখা গেছে।

সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, বিমানবন্দরের যাত্রীবাহী টার্মিনাল লোকারণ্য। এসময় মার্কিন সেনারা ফাঁকা গুলি চালালে সেখানে থাকা তিনজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তবে এক মার্কিন

সেনা বলছেন, রানওয়ের দিকে ছুটতে থাকা মানুষকে সতর্ক করতেই ফাঁকা গুলি ছোড়া হয়েছে। হতাহতরা মার্কিন বাহিনীর গুলিতে নিহত হয়েছেন কিনা বিষয়টি তাদের পক্ষ নিশ্চত করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :