ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

ভারী বর্ষণ চীনে বন্যায় ২১ জনের মৃত্যু, রেড এলার্ট জারি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১ ২৫৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

গত ২০-৩০ বছরের মধ্যে এমন বৃষ্টিপাত দেখেননি হুবেই প্রদেশের সুইঝৌ শহরের এক বাসিন্দারা। তারা বলছেন, বৃষ্টিপাতের ফলে পানির উচ্চতা প্রায় ২ থেকে ৩ মিটার বৃদ্ধি পেয়েছে। আমার প্রতিবেশীর বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।

এর আগের বন্যার রেশ কাটিয়ে উঠতে না উঠতেই ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে চীন। হুবেই প্রদেশে অব্যাহত ভারী বর্ষণে দেখা দিয়েছে বন্যা। ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে হুবেই প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো জানেয়েছে, প্রবল বৃষ্টিপাতের কারণে ভূমিধস দেখা দিয়েছে। যার কারণে ধসে পড়েছে শত শত বাড়িঘর। হতাহতের ঝুঁকি এড়াতে প্রায় ৬ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে

পড়েছে প্রদেশটির বিভিন্ন অঞ্চল। যার কারণে ঝুঁকিপূর্ণ এলাকায় রেড এলার্ট জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চীনের বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার থেকেই বৃষ্টিপাত হচ্ছে। এখন পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে ৪ জন।

বন্যার একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রদেশটির ইচেং শহরে বন্যার পানি প্রায় কোমরসমান উচ্চতায় অবস্থান করছে। শহরের বাসিন্দাদের সেই পানির মধ্য দিয়ে চলাচল করতে দেখা গেছে।

বিপদগ্রস্থ লোকজনকে নিরাপদে সরিয়ে নিতে কাজ করছেন উদ্ধারকারীরা। বৃহস্পতিবার শহরটিতে ৪৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

চীনের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েক দিনে বন্যাকবলিত এলাকাগুলোয় উদ্ধারকাজ চালাতে ফায়ার ফাইটার কর্মী ছাড়াও পুলিশ ও সেনাসদস্যদের পাঠানো হয়েছে। এ বৃষ্টিপাত আগামী সপ্তাহ পর্যন্ত চলতে পারে বলে আশঙ্কা করছে চীনের আবহাওয়া দপ্তর।

এর আগে গত মাসে দেশটির হেনান প্রদেশে মাত্র তিন দিনে এক বছরের সমপরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হয়। তাতে সৃষ্ট বন্য মৃত্যু হয় ৩০০ জনের বেশি মানুষের। এ ছাড়া ভারী বৃষ্টিপাত ও

ভূমিধসের কারণে গত সপ্তাহেই সিচুয়ান প্রদেশ থেকে ১ লাখের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :