ঢাকা ১২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শস্যভান্ডার রংপুর কৃষিভিত্তিক শিল্পই হতে পারে উন্নয়নের নতুন পথ বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কূটনীতিতেও কোণঠাসা ভারত জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা সই শি জিনপিংয়ের সঙ্গে ‘খুবই সফল’ বৈঠক শেষে বেইজিং ছাড়লেন ট্রাম্প ভারতীয় হাই কমিশনের আয়োজনে ঢাকায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন মশা নৌবহর: হরমুজ প্রণালিতে ইরানের ছোট নৌকা যেভাবে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ দিচ্ছে গরীবের পুষ্টিতে থাবা: গরম ডিম-সবজির বাজার, পেঁয়াজের হাফ সেঞ্চুরী ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি, ঢাকা ছাড়তে পারেন কোটি মানুষ পর্যটকদের নিরাপত্তায় কক্সবাজার-কুয়াকাটা স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার সূচিতে পরিবর্তন: ২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুনে

বিশ্বের সবচেয়ে উঁচু সড়ক ভারতের লাদাখে

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১ ২৪৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বের সবচেয়ে উঁচু সড়ক ভারতের লাদাখে নির্মাণ করা হয়েছে। দেশটির বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও) সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৯ হাজার ৩০০ ফুট উঁচুতে সড়কটি নির্মাণ

করেছে। বুধবার ভারত সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সবচেয়ে উঁচুতে সড়ক নির্মাণের রেকর্ড ছিল দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার।  

কেন্দ্রশাসিত লাদাখের পূর্বাঞ্চলে অবস্থিত উমলিংলা পাসে ৫২ কিলোমিটার দীর্ঘ পাকা সড়ক বানানো হয়েছে। লাদাখের এ সড়কটি বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের বেসক্যাম্পের চেয়েও উঁচুতে। নেপালের অংশে এভারেস্টের বেসক্যাম্প ১৭ হাজার ৫৯৮ ফুট উঁচুতে অবস্থিত।

অন্যদিকে, তিব্বতের উত্তর বেস ক্যাম্পের উচ্চতা ১৬ হাজার ৯০০ ফুট। সাধারণত বাণিজ্যিক উড়োজাহাজগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০ হাজার ফুট উঁচু দিয়ে উড়ে যায়। সেই হিসাবে, লাদাখের এ সড়কের অবস্থান বাণিজ্যিক উড়োজাহাজ ওড়ার উচ্চতার অর্ধেকের বেশি উঁচুতে।

ভারত সরকারের বিবৃতিতে জানানো হয়, বর্তমানে পৃথিবীর সর্বোচ্চ সড়কটি বলিভিয়ায় অবস্থিত। ১৯ হাজার ৯৫৩ ফুট উচ্চতায় নির্মিত ওই সড়কটিকে পিছনে ফেলে ১৯ হাজার ৩০০ ফুট

উচ্চতায় নির্মাণ করা হয়েছে ভারতের উমলিঙ্গালা পাস। ভারতের দাবি, এই সড়কের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি লাদাখের পর্যটনও বিকশিত হবে।

এত বেশি উঁচু স্থানে অবকাঠামো উন্নয়ন অত্যন্ত চ্যালেঞ্জিং। শীতকালে সেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। এছাড়া এই উচ্চতায় অক্সিজেনের মাত্রা স্বাভাবিক জায়গার তুলনায় প্রায় ৫০ শতাংশ কম থাকে। ভারত সরকার বলছে, চরম প্রতিকূল আবহাওয়ার মধ্যে

বিশ্বের সবচেয়ে উঁচুতে সড়ক নির্মাণ করতে গিয়ে বিআরও’র কর্মীরা অসীম ধৈর্য ও একাগ্রতার পরিচয় দিয়েছেন। তাই অবকাঠামো নির্মাণে অসাধারণ এক অর্জনের দাবিদার হয়েছেন তারা।সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্বের সবচেয়ে উঁচু সড়ক ভারতের লাদাখে

আপডেট সময় : ০৯:১৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১