ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

69 ships of Russia are banned : যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা : রাশিয়ার ৬৯ জাহাজ বাংলাদেশে প্রবেশে বাধা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩ ৪২৯ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার আরও ৬৯টি বাণিজ্যিক জাহাজ মোংলা বন্দরে আসতে পারছে না। বাংলাদেশের নৌ-পরিবহন মন্ত্রকের এই নির্দেশনা জারি করেছে। যা মোংলা বন্দরকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।

মন্ত্রকের চিঠিতে বলা হয়েছে, বিশ্বের সাতটি শিপিং কোম্পানির এসব জাহাজকে বন্দরে প্রবেশ, নিবন্ধন, বাঙ্কারিং, রক্ষণাবেক্ষণ, পুনঃসরবরাহ, রিফুয়েলিং ইত্যাদি সামুদ্রিক পরিষেবা নিষেধাজ্ঞার আওতায় এনে পতাকা রেজিষ্ট্রেশনকারী সংস্থাকে স্থায়ী ও অস্থায়ী যে কোনো ধরনের রেজিস্ট্রেশন প্রদান না করা যাবে না।

৫ জানুয়ারি উপসচিব এস এম মোস্তফা কামাল স্বাক্ষরিত নিষেধাজ্ঞার পত্রটি মোংলা বন্দরে পৌছানোর কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ।

ক্যাপ্টেন শাহীন জানিয়েছেন, চিঠিতে আমেরিকার শিপিং সংস্থার নিষেধাজ্ঞা অনুযায়ী সাতটি কোম্পানি ও ৬৯টি জাহাজের নাম উল্লেখ করা হয়েছে। এরই মধ্যে এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে ৬৯টি জাহাজের তালিকা বন্দর সংশ্লিষ্ট এজেন্ট ও ব্যবসায়ীদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে থাকা রাশিয়ার উল্লেখযোগ্য জাহাজগুলো হচ্ছে-এম ভি স্পার্টা-১, স্পার্টা-২, বেলোমোরস্কাই, সিজহোবকা, ডিভিনস্কাই জালিভ, ইনযিনার টারবিন, ইনযিনার ভেসনিয়াকব, আইহোহান মাহমাসতাল, ক্যাপ্টেন কোকোভিন, রাইনসিন, মেখানিক আরভেস, মিকালইল লোমোনোসোভ, এস কুজনিসোভ, সাইয়ানি সেভারা, এস এমপি নোভোডিভিনেস্ক ও এস এমপি সেভারোডিভিনেস্ক। রাশিয়ার এসব জাহাজে মেশিনারিজ পরিবহনের কথা রয়েছে।

এর আগে বাংলাদেরেশর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জামাদি নিয়ে রাশিয়ার জাহাজ ‘স্পার্টা-৩’ ওরফে ‘উরসা মেজর’ মোংলা বন্দরে ভেড়ার অপেক্ষায় ছিল গত ২৪ ডিসেম্বর থেকে। কিন্তু তার আগেই ২০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পক্ষ তরফে বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়, ‘স্পার্টা-৩’ নাম বদল করে ‘উরসা মেজর’ জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে।

বাংলাদেশ বিষয়টি যাচাইয়ের পর নিশ্চিত হবার পর জাহাজটিকে বন্দরে ভেড়ার অনুমতি দেয়নি। পরে জাহাজটি পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরে গিয়ে সরঞ্জাম খালাসের চেষ্টা করে। কিন্তু জাহাজটি নয়াদিল্লির অনুমতি পায়নি। ফলে পণ্য নিয়েই ১৬ জানুয়ারি ভারতের জলসীমা ত্যাগ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

69 ships of Russia are banned : যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা : রাশিয়ার ৬৯ জাহাজ বাংলাদেশে প্রবেশে বাধা

আপডেট সময় : ০৭:৪২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩