ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

16 kg gold : বেনাপোলে পাচারকালে সাড়ে ১৬ কেজি স্বর্ণ আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ ২৮০ বার পড়া হয়েছে

আটককৃত স্বর্ণের বার : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি

এক বা দুই ভরি নয়, কেজি কেজি স্বর্ণ উদ্ধার হল বেনাপোলে। এটিই প্রথম নয়, ক’দিন আগেও এই রুটে আরও একটি স্বর্ণের চোরাচালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই রুটে স্বর্ণের চোরাচালানের খবর আসে মাঝে মধ্যেই।

সাংবাদিক বৈঠক করে বিজিবি জানিয়েছে, বেনাপোল সীমান্ত এলাকা থেকে ১৬ কেজি ৫১২ গ্রাম ওজনের ১১২ পিস স্বর্ণের বারসহ দুই জনকে আটক করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে বেনাপোল আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।

যশোর ৪৯-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী সাংবাদিকদের জানান, যশোর-বেনাপোল হাইওয়ে দিয়ে পিকআপ ভ্যানে করে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল সীমান্তের দিকে যাবে।

এমন খবরে আমড়াখালি বিজিবি চেকপোস্টে সন্দেহজনক পিকআপ ভ্যান থামানো হয় এবং তল্লাশি চালিয়ে ১৬ কেজি ৫১২ গ্রাম ওজনের ১১২ পিস স্বর্ণের বার উদ্ধার করে। যার বাজার মূল্য প্রায় ১৫ কোটি ৬৬ লাখ টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য