ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

২৪ ঘণ্টায় ৪ মিলিয়ন ডলার চাঁদা পেলেন ট্রাম্প

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ২৩৭ বার পড়া হয়েছে

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প: ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে চলমান প্রচারণায় গত ২৪ ঘণ্টায় কর্মী-সমর্থকদের কাছ থেকে চার মিলিয়নেরও তথা ৪০ লাখ ডলারের বেশি সংগ্রহ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউইয়র্ক পোস্ট’র খবরে বলা হয়েছে, পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের মামলায় শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের অভিযুক্ত হওয়ার কথা জানা যায়। সম্পর্কের তথ্য গোপন করতে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে স্টর্মিকে অবৈধভাবে অর্থ দিয়েছিলেন বলে মামলার অভিযোগে বলা হয়।

অভিযুক্তের তথ্য জানার পর থেকে ২৪ ঘণ্টায় ট্রাম্পের এবারের নির্বাচনী প্রচারণা তহবিলে এই অর্থ জমা পড়েছে।

প্রচারণা কর্তৃপক্ষ জানায়, দাতাদের ২৫ শতাংশের বেশি প্রথমবারের মতো ট্রাম্পকে অর্থ দিয়েছেন। আর গড়ে ৩৪ ডলার করে চাঁদা দিয়েছেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা।

ট্রাম্পের পক্ষ থেকে এক ইমেইল বার্তায় বলা হয়, অরাজনৈতিক ব্যক্তি হিসেবে যখনই আমি প্রেসিডেন্ট প্রার্থী হতে কাজ শুরু করি, দুর্নীতিবাজ শাসকশ্রেণি ‘আমেরিকা ফার্স্ট’ আন্দোলনকে থামিয়ে দিতে নানারকম চেষ্টা চালায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য