ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

২০ দিন পর উৎপাদনে আসলো পায়রা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩ ২৫২ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

কয়লা সংকটেটানা ২০ দিন বন্ধের পর উৎপাদনে ফিরলো পায়রা। রবিবার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব সংবাদমাধ্রমকে বলেন, কয়লা সংকটের কারণে পায়রার উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে আসা জাহাজ পায়রা বন্দরে এসেছে। এখন কয়লা খালাস চলছে। বয়লার চালু করা হয়েছে। আশা করা হচ্ছে বিকেল নাগাদ বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। পর্যায়ক্রমে কয়লাবাহী জাহাজ আরও ১৫-১৭টি আসতে থাকলে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

উল্লেখ্য, ১,৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনে দৈনিক অন্তত ১৩ হাজার টন কয়লা পোড়াতে হয়। কর্তৃপক্ষ বলছে, টারবাইনে কয়লা ভর্তি শেষ হলে বিকাল চারটা নাগাদ ৬৬০মেগাওয়াটের একটি ইউনিটের চালু সম্ভব হবে।

এর আগে কয়লা সংকটে গত ২৫ মে বন্ধ হয়ে যায় এখানের প্রথম ইউনিটের উৎপাদন। ৫ জুন বন্ধ হয় দ্বিতীয় ইউনিটের উৎপাদন। নতুন করে কয়লা আমদানির জন্য বাংলাদেশ ব্যাংক ও সরকার যৌথভাবে ১০০ মিলিয়ন ডলারের এলসি খোলা হয়।

২৩ জুন ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজ আসার খালাসের পর এদিন ভোর থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম শুরু করে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :