ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন

১৭ হাজার ৪৬৫ জনের মৃত্যু দেখলো বাংলাদেশ

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:৪১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১ ৩০৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনার ডেল্টা ধরণের থাবায় মৃত্যু এবং সংক্রমণ সমানতালে বেড়েই চলেছে। সীমান্ত জেলাগুলোতে মৃত্যুর সংখ্যা বেশি। মৃত্যু-আক্রান্ত ধারাবাহিকতায় মধ্যেই বৃহস্পতিবার শুরু হয়েছে ঈদ যাত্রা।

স্বাস্থ্যবিধি অমান্যতায় ঈদের পর সংক্রমণ পরিস্থিতি ভয়ানক হতে পারে। এর পেছনের কারণ হিসেবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কোরবানীর পশুরহাট, গুরু নিয়ে বিভিন্ন স্থানে যাতায়ত

এবং পশুর হাটে স্বাস্থ্যবিধি কতটুকু মেনে পশু বেচাকেনা হবে, সেই বিষয়টিই সবচেয়ে বেশি আশঙ্কার। অবশ্য বিশেষজ্ঞ কমিটি ঢাকায় পশুর বসানোর পক্ষেই ছিলো না।

ঈদ যাত্রায় রাস্তায় যে হারে যানজট চলছে এবং অতিরিক্ত গরমে হাসপাশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে আশঙ্কা পিছু ছাড়ছে না।

গত ২৪ ঘন্টায় আরও ১৮৭ জনের মৃত্যু নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ হাজার ৪৬৫ জন। আর নতুন করে ১২ হাজার ১৪৮ জন নিয়ে শনাক্তর সংখ্যা দাঁড়ালো ১০ লাখ ৮৩ হাজার ৯২২জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের তরফে এ তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ ৪১ হাজার ৯৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ৯৬ শতাংশ।

মৃত ১৮৭ জনের মধ্যে ১১৩ জন পুরুষ ও ৭৪ জন নারী। এদের ৬৮ জনই ঢাকা বিভাগের। খুলনায় ৩৯, চট্টগ্রামে ৩৬, রাজশাহীতে ১৪, বরিশালে ৮, সিলেটে ৯, রংপুরে ৬ এবং ময়মনসিংহে ৭ জন মারা গিয়েছেন।

এসময়ে আরও ৮ হাজার ৫৩৬ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়ালো ৯ লাখ ১৪ হাজার ৩৪৩ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম কারো দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যু গণনা শুরু হয়। গত ২৭ জুন থেকে দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা একশ’র ওপরে। এর মধ্যে গত ৭ জুলাই করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৭ হাজার ৪৬৫ জনের মৃত্যু দেখলো বাংলাদেশ

আপডেট সময় : ০৯:৪১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১