ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

হাসিনা–কামালকে ফেরাতে ভারতে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে:তৌহিদ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ২৬৫ বার পড়া হয়েছে

হাসিনা–কামালকে ফেরাতে ভারতে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছে:তৌহিদ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাসিনা–কামালকে ফেরাতে ভারতের কাছে চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনার জন্য নোট ভারবালের মাধ্যমে ভারতকে চিঠি পাঠানো হবে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি এখনো পাঠানো হয়নি। তবে প্রস্তুত প্রক্রিয়া চলছে, আজই পাঠানো হতে পারে। তিনি আরও জানান, রায়ের কপি পাঠানো হবে না; বরং নোট ভারবালের মাধ্যমেই রায়ের বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানানো হবে।

এর আগের দিন, সোমবার, পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন যে দুই পলাতক আসামিকে ফেরাতে রাতেই বা মঙ্গলবার সকালে চিঠি পাঠানো হবে। তিনি বলেন, আগে হাসিনাকে ফেরাতে যে চিঠি পাঠানো হয়েছিল, তার কোনো জবাব পাওয়া যায়নি। তবে এখন পরিস্থিতি ভিন্ন-কারণ এখন তাদের বিরুদ্ধে রায় ও শাস্তি নির্ধারিত হয়েছে। তাছাড়া আমাদের সঙ্গে ভারতের চুক্তিও আছে। সেই ভিত্তিতেই এবার আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :