ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

হাদি হত্যার বিচারে ৩০ দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬ ২১৬ বার পড়া হয়েছে

হাদি হত্যার বিচারে ৩০ দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাদি হত্যার বিচার চেয়ে ২৬ ডিসেম্বর থেকে শাহবাগে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে ইনকিলাব মঞ্চ। এবারে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করলো ইনকিলাব মঞ্চ। তারা বলছে, ৩০ কার্যদিবসের মধ্যে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন শুরু করা হবে, এমন ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার ঢাকার শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এই ঘোষণা দেন। এর আগে জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগার ও রাজু ভাস্কর্য ঘুরে শাহবাগে এসে শেষ হয়।

সেখানে অবস্থান নেওয়ায় শাহবাগ মোড়ের এক পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশে আবদুল্লাহ আল জাবের বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও ইনসাফভিত্তিক আন্দোলনের কারণে ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাঁর অভিযোগ, খুনিদের গ্রেপ্তারে সরকারের কোনো সদিচ্ছা নেই। হত্যাকাণ্ডের ২১ দিন পেরিয়ে গেলেও মূল অভিযুক্তদের কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে তিনি দাবি করেন।

 হাদি হত্যার বিচারে ৩০ দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের
হাদি হত্যার বিচারে ৩০ দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের

বরং হত্যার সঙ্গে সংশ্লিষ্ট নয়, এমন ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। ডিএমপি কমিশনারের বক্তব্য উল্লেখ করে আবদুল্লাহ আল জাবের বলেন, মেঘালয় পুলিশ গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করায় স্পষ্ট যে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। তিনি আরও বলেন, সরকার বিচার শেষ করতে সময় চেয়েছিল, কিন্তু ইনকিলাব মঞ্চ ৩০ কার্যদিবস সময় দিয়েছে।

এই সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন ও সব দায়ীদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল না হলে আন্দোলন আরও কঠোর হবে। হাদি হত্যার বিচারের দাবিতে শনিবার  বাংলাদেশপন্থী রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যোগাযোগ করার কথা জানান তিনি। ২৬ ডিসেম্বর থেকে শাহবাগে ধারাবাহিক কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :