সংবাদ শিরোনাম ::
হাদি হত্যাকাণ্ডের তদন্তে রবিবার জাতিসংঘে চিঠি পাঠাবে সরকার
ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০৯:৩৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৬৪ বার পড়া হয়েছে
শহীদ শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত পরিচালনার জন্য জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে আগামী রবিবার (৮ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার। এটি ইনকিলাব মঞ্চের দাবি ও রাজনৈতিক চাপে সরকারের প্রতিক্রিয়া হিসেবে জানানো হয়েছে।
সরকারের পক্ষ থেকে শুক্রবার বলা হয়েছে, হাদি হত্যাকাণ্ডের বিচারে তারা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনার আইনগত দিক গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। সরকার স্পষ্ট করছে, সংবেদনশীল এই সময়ে ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখা সকলের জন্য অপরিহার্য।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে দেশের প্রায় ১৮ কোটি মানুষ অধীর আগ্রহে ভোটের অপেক্ষায় রয়েছেন। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর বাংলাদেশে কেন্দ্রিত; বহু বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক ইতোমধ্যে দেশে অবস্থান করছেন।




















