ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

হাদির কবর জিয়ারত শেষে নির্বাচন কমিশনে তারেক রহমান

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:১৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ২৩৩ বার পড়া হয়েছে

হাদির কবর জিয়ারত শেষে নির্বাচন কমিশনে তারেক রহমান : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির কবর জিয়ারত শেষে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (তারিখ) বেলা ১১টা ৪০ মিনিটে তার গাড়িবহর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করে।

গত দুই দিন তাকে বুলেটপ্রুফ বাসে চলাচল করতে দেখা গেলেও এদিন তিনি সাদা রঙের একটি এসইউভিতে যাত্রা করেন। নির্বাচন কমিশন ভবনে গিয়ে তিনি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নেবেন। আঙুলের ছাপ, আইরিশ স্ক্যানসহ প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য প্রদানের পর তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রস্তুত হতে সর্বোচ্চ একদিন সময় লাগবে বলে জানিয়েছেন এনআইডি উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

সংসদ নির্বাচনে অংশ নিতে ভোটার হওয়া বাধ্যতামূলক। তবে এ ক্ষেত্রে দেশের যেকোনো নির্বাচনি এলাকার ভোটার হলেই আইনগত শর্ত পূরণ হয়। আগামী বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর।

ইতোমধ্যে বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ মনোনয়নপত্র জমা দেওয়া হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

এর আগে গত ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর ২২ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। দেশে ফেরার পরদিন শেরেবাংলা নগরে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তারেক রহমান। পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :