ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

হাদিকে গুলি ঘটনায়  তদন্তে মোড়: মাসুদ ও প্রতিষ্ঠানের হিসাব জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ৩৩০ বার পড়া হয়েছে

হাদিকে গুলি ঘটনায় তদন্তে মোড়: মাসুদ ও প্রতিষ্ঠানের হিসাব জব্দ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শুক্রবার ইনকিলাব মঞ্চের হাদিকে গুলি করা  সন্দেহভাজন  ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। মাসুদ ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক নেতা। গত বছর একটি স্কুলে চাঁদাবাজির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও তার মালিকানাধীন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের সব ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

রোববার (সকাল) সিআইসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ফয়সাল করিম মাসুদের ব্যক্তিগত হিসাবের পাশাপাশি তার প্রতিষ্ঠানের সব লেনদেন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সন্দেহভাজন মাসুদের প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটি লিমিটেড সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাতের বাণিজ্য সংগঠন বেসিসের সদস্য।

শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে চলন্ত অটোরিকশায় থাকা অবস্থায় শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি হাদির মাথায় লাগে।

হত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক দফা অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড জানিয়েছে, হাদির শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক।

এ ঘটনার পর শনিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সন্দেহভাজন এক হামলাকারীর ছবি প্রকাশ করে জনসাধারণের কাছে তথ্য চায়। এর পরপরই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী হামলাকারীকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন।

হাদির ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, হামলাকারী তার নির্বাচনি প্রচারণার সঙ্গে যুক্ত ছিলেন বলে তারা সন্দেহ করছেন। প্রচারণার সময় তোলা কিছু ছবিতে থাকা দুই ব্যক্তিকে তারা হামলার সঙ্গে জড়িত বলে মনে করছেন।

অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, সন্দেহভাজন ব্যক্তিকে কয়েক দিন আগে ইনকিলাব সেন্টারেও দেখা গেছে। তিনি লেখেন, সিসি ক্যামেরার ফুটেজে ওই ব্যক্তিকে হাদির পাশে বসে আলোচনায় অংশ নিতে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :