ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

স্পেনে যাওয়ার পথে ৩০০ অভিবাসী নিখোঁজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩ ২৩০ বার পড়া হয়েছে

স্প্যানিশ সামুদ্রিক উদ্ধারকারীরা ছোট সেনেগালিজ নৌকার সন্ধান করছে ছবি: সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

সেনেগাল থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার সময় তিনটি নৌকার অন্তত ৩০০ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের যাওয়ার সময় নিখোঁজ অভিবাসীরা সবাই আফ্রিকান এবং তারা পৃথক তিনটি নৌকায় যাচ্ছিলেন।

অভিবাসীদের অধিকার রক্ষায় কাজ করা স্প্যানিশ সংস্থা ওয়াকিং বর্ডারস এই তথ্য তুলে ধরে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। স্প্যানিশ এই সংস্থাটি ক্যামিনাডো ফ্রন্টিরাস নামেও পরিচিত।

সেনেগাল থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যেতে এই ছোট নৌকাগুলো ব্যবহৃত হয়। ছবি: সংগৃহীত

ওয়াকিং বর্ডারসের হেলেনা মালেনো বলেন, সেনেগাল থেকে স্পেনে যাওয়ার পথে সাগরে ১৫ দিন ধরে দুটি নৌকা নিখোঁজ রয়েছে। তৃতীয় একটি নৌকা ২৭ জুন প্রায় ২০০ জন যাত্রী নিয়ে সেনেগাল ত্যাগ করে।

মালেনো বলেন, জাহাজে যারা ছিলেন তাদের পরিবারের সদস্যরাও কোন খবর পাননি। তারা জানিয়েছে, তিনটি নৌকাই সেনেগালের দক্ষিণে কাফুনটিন থেকে ছেড়ে যায়। নিখোঁজ অভিবাসীদের পরিবার খুবই উদ্বিগ্ন রয়েছে।

জানা গেছে, সেনেগালের অস্থিতিশীল পরিস্থিতির কারণে তারা চলে গেছে।

সেনেগাল থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যেতে এই ছোট নৌকাগুলো ব্যবহৃত হয়। ছবি: সংগৃহীত

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম আফ্রিকার উপকূলের ক্যানারি দ্বীপপুঞ্জ থেকে সাগরপথে স্পেনে যাওয়া অভিবাসীদের জন্য প্রধান মাধ্যম হয়ে উঠেছে। অনেক কম সংখ্যক লোক ভূমধ্যসাগর অতিক্রম করে স্পেনের মূল ভূখণ্ডে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় গ্রীষ্মকালে এই পথে স্পেনে যাওয়ার চেষ্টা বেশি হয়ে থাকে।

জাতিসংঘের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টার সময় ২২ শিশুসহ অন্তত ৫৫৯ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :