ঢাকা ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তার দাবিতে উত্তাল কর্মসূচি ঘোষণা, রাজপথে নামছে জামায়াত

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ১৪৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভয়াবহ ইলেকশন ইঞ্জিনিয়ারিং-এর অভিযোগ তুলে অন্তর্বর্তী সারকারের  দুই প্রভাবশালী উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ঘোষিত দাবিকে সামনে রেখে শুক্রবার বাদ জুমা রাজধানী ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ঘোষণা দিয়েছে দলটি। শুক্রবার সকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

জামায়াতের শীর্ষ নেতারা অভিযোগ করেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রকৃত রায়কে পরিকল্পিত কারচুপির মাধ্যমে পাল্টে দেওয়া হয়েছে। তাদের দাবি, এই নির্বাচনী ষড়যন্ত্র-এর নেপথ্যে সরাসরি ভূমিকা ছিল সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের।

সাবেক উপদেষ্টাদের সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য থেকেই স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়, দেশি-বিদেশি শক্তির যোগসাজশে নির্বাচনকে একটি পূর্বনির্ধারিত ছকে পরিচালিত করা হয়েছে এবং জনগণের ভোটাধিকারকে উপেক্ষা করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত এক উলামা সমাবেশে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, নির্বাচনের নামে যে গভীর ষড়যন্ত্র সংঘটিত হয়েছে, তার রহস্য এখন ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। কারা এই অপকর্মের নেপথ্যের কুশীলব-তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করা হবে। তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকার আদালতের দোহাই দিয়ে জুলাই সনদ ও গণভোটকে অবৈধ ঘোষণার অপচেষ্টা চালাচ্ছে, যা গণতন্ত্রের প্রতি চরম অবমাননা এবং জনগণের ইচ্ছার বিরুদ্ধে এক ধরনের রাজনৈতিক প্রহসন।

জামায়াত নেতারা হুঁশিয়ার করে বলেছেন, নির্বাচনের নামে এই ‘প্রহসন’ এবং জনগণের ভোটাধিকার হরণের বিরুদ্ধে রাজপথেই জবাব দেওয়া হবে। তাদের দাবি, অবিলম্বে অভিযুক্তদের আইনের আওতায় এনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জাতির সামনে সত্য উন্মোচন করতে হবে, নচেৎ দেশব্যাপী আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :