ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

সাংবাদিক হত্যায় প্রতিবাদ সমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩ ২৩৯ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক 

সাংবাদিক হত্যায় দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। বৃহস্পতিবার জামালপুরের বক্সিগঞ্জে সন্ত্রাসীদের হামলায় গোলাম রব্বানী নাদিম নামের এক সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার ও বিচারের দাবিতে শুক্রবার দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা।

সমাবেশ থেকে অবিলম্বে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। প্রতিবাদ সমাবেশ থেকে তিন দিন কালোব্যাজ ধারণ, প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করা হয়। শুক্রবার নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমে শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক হত্যাকাণ্ড এ দেশে খুবই ন্যক্কারজনক একটি ঘটনা। এই হত্যাকাণ্ডের ঘটনায় একটি টিভি অনুষ্ঠানে জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ ‘হত্যার উদ্দেশ্যে সাংবাদিক নাদিমের ওপর হামলা করা হয়নি’ বলে যে বক্তব্য দিয়েছেন, তা ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা।

সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক হত্যাকাণ্ড এ দেশে খুবই ন্যক্কারজনক একটি ঘটনা। এ হত্যাকাণ্ডে নেপথ্য মদতদাতা ও অংশ নেওয়া সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি জানান। হত্যাকাণ্ডের ঘটনায় টিভি অনুষ্ঠানে জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ ‘হত্যার উদ্দেশ্যে সাংবাদিক নাদিমের ওপর হামলা করা হয়নি’ বলে যে বক্তব্য দিয়েছেন, তা ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :