ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

‘সর্বাত্মক লকডাউন’ দেখলো রাজশাহী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১ ৩২২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টা থেকে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত চলবে এই লকডাউন।

প্রশাসনের তরফে বলা হয়েছে, কয়েক সপ্তাহ ধরে রাজশাহীতে বিশেষ করে রাজশাহী সিটি করপোরেশনে করোনা পরিস্থিতি কিছুটা ঊর্ধ্বমুখী। এ কারণে সার্বিক দিক বিবেচনা করে রাজশাহী সিটি করপোরেশনকে সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। এ সময় জরুরি ওষুধ ও খাদ্যদ্রব্য পরিবহন পরিষেবা বাদে সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এর আগে গত বৃহস্পতিবার রাজশাহী জেলাকে বিশেষ বিধিনিষেধের আওতায় আনা হয়। সেই বিধিনিষেধে বলা ছিল, সন্ধ্যা সাতটা থেকে সকাল ছয়টা পর্যন্ত জরুরি পরিষেবা ও আম-সংক্রান্ত কার্যক্রম ছাড়া সবকিছু বন্ধ থাকবে।

গত রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে রাজশাহীর করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক হয়। সেই সভা থেকে করোনার সংক্রমণ রোধে রাজশাহীতে বিশেষ বিধিনিষেধের নতুন সিদ্ধান্ত আসে। সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা সাতটার পরিবর্তে বিকেল পাঁচটা থেকে জরুরি পরিষেবা বাদে সবকিছু বন্ধ থাকবে। সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়। এতেও করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায়  ‘সর্বাত্মক লকডাউনের’ সিদ্ধান্ত জানাল প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘সর্বাত্মক লকডাউন’ দেখলো রাজশাহী

আপডেট সময় : ০৭:১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১