ঢাকা ১০:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

সবার আগে বাংলাদেশ নীতিতে চীনের সমর্থন, তিস্তা প্রকল্পে প্রস্তুতির বার্তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ১৫৩ বার পড়া হয়েছে

সবার আগে বাংলাদেশ নীতিতে চীনের সমর্থন, তিস্তা প্রকল্পে প্রস্তুতির বার্তা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন  জানিয়েছেন, বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে বেইজিং ইতিবাচকভাবে দেখছে এবং এ নীতির প্রতি সমর্থন ব্যক্ত করছে।

একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী ও ফলপ্রসূ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে চীন। রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন প্রস্তুত রয়েছে এবং বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে এগোতে চাইলে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করা সম্ভব।

দীর্ঘদিন ধরে এ প্রকল্প নিয়ে আলোচনা চলছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকারের মেয়াদে বিষয়টি অগ্রসর হবে। দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার যে কোনো দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ চীন প্রত্যাশা করে না। পারস্পরিক সম্মান, সমতা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর তিনি জোর দেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে প্রথম বৈঠকের পর রাষ্ট্রদূত জানান, বৈঠকটি আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় চীন-বাংলাদেশ সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে গভীর ও বাস্তবভিত্তিক মতবিনিময় হয়েছে।

রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, উভয় দেশের কৌশলগত অংশীদারিত্ব ভবিষ্যতে নতুন উচ্চতায় পৌঁছাবে এবং উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে আরও দৃশ্যমান অগ্রগতি অর্জিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :