ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

সকল চেষ্টা ব্যর্থ, চলে গেলেন শরিফ ওসমান হাদি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ১৭৪ বার পড়া হয়েছে

সকল চেষ্টা ব্যর্থ, চলে গেলেন শরিফ ওসমান হাদি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার বিজয় নগরে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি ৭দিনের মাথায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাবার খবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বৃহস্পতিবার রাত ১০টার নাগাদ সংবাদমাধ্যমকে  নিশ্চিত করেছেন। ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজেও তার মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে।

গত শুক্রবার দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় রিকশায় সওয়ার অবস্থায় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। মাথায় গুলিবিদ্ধ তিনি গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গত সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সঙ্গে ছিলেন তার ভাই ও বাংলাদেশি চিকিৎসক ও নার্সরা।

ওসমান হাদির শারীরিক অবস্থা গুরুতর থাকায় চিকিৎসা চলাকালীন সময় থেকেই ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছিল। প্রধান উপদেষ্টার প্রেস উইং পূর্বে জানিয়েছিল, তার অবস্থার উন্নতি আশানুরূপ নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

ওসমান হাদীকে সন্ত্রাসীদের গুলি: সিসিটিভি ফুটেজে মিলল হামলার প্রমাণ
ওসমান হাদীকে সন্ত্রাসীদের গুলি: সিসিটিভি ফুটেজে মিলল হামলার প্রমাণ : ছবি সংগ্রহ

এই হত্যাচেষ্টার ঘটনায় ফয়সাল করিম মাসুদকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার সহযোগী আলমগীর শেখ মোটরসাইকেলের চালক হিসেবে যুক্ত ছিলেন। পুলিশ ও র‌্যাবের তথ্য অনুযায়ী, উভয়ে সীমান্ত অমান্য করে ভারতে পালিয়ে গেছেন।

এখন পর্যন্ত হত্যাচেষ্টার ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির (৭০) ও মা মোসা হাসি বেগম (৬০), স্ত্রী সাহেদা পারভিন সামিয়া এবং শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু রয়েছেন।

বাকি গ্রেপ্তারকৃতরা হলেন মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, মো. কবির, আব্দুল হান্নান, মো. হিরন, মো. রাজ্জাক, ফয়সালের বান্ধবী মারিয়া আক্তার, এবং হালুয়াঘাট সীমান্তে মানবপাচারের সঙ্গে যুক্ত সিমিরন দিও ও সঞ্জয় চিসিম।

শরিফ ওসমান হাদির মৃত্যু রাজনৈতিক ও সামাজিকভাবে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। তিনি দেশে ও প্রবাসে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং তার মৃত্যুতে সমর্থক ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সকল চেষ্টা ব্যর্থ, চলে গেলেন শরিফ ওসমান হাদি

আপডেট সময় : ১০:২৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫