ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর চীন সফরে বড় সাফল্য বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ ১১ চীনা প্রতিষ্ঠানের জামালপুর জিরো লাইনে ভারতীয়দের মাটি কাটার চেষ্টা, বাংলাদেশিদের বাধা মাদক পাচারে বদির জায়গা কে নিয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রীকে গয়েশ্বর রায়ের প্রশ্ন ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প ধ্বংসস্তূপের নিচে চাপা হাজারো স্বপ্ন, উদ্ধার ১,৪৩০ মরদেহ সফল দেশের স্বীকৃতি ফল উৎপাদনে নতুন উচ্চতায় বাংলাদেশ, বিশ্বে গড়ছে দৃষ্টান্ত দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান গুমের শিকার পরিবারের ভাতা বরাদ্দ এই বাজেটেই প্রতিশ্রুতি মির্জা ফখরুলের হামে মৃত্যু ৭০০ ছাড়াল, বাড়ছে উদ্বেগ তিস্তা প্রকল্প বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের: মাহদী আমিন

সংস্কার ভেস্তে দিচ্ছে বিএনপি, নির্বাচন পেছানোর চেষ্টায় জামায়াত: এনসিপি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৩:৪৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ১৮৯ বার পড়া হয়েছে

নাহিদ ইসলাম।

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
একদিকে সংস্কার প্রক্রিয়া ভেস্তে দিচ্ছে বিএনপি, অন্যদিকে নির্বাচন পেছানোর চেষ্টা করছে জামায়াত— এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার বাস্তবায়ন ইস্যুতে বিএনপি শুরু থেকেই ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে বিরোধিতা করছে। এতে তাদের সংস্কারপ্রীতির ব্যাপারে জনগণের মনে প্রশ্ন তৈরি হয়েছে। অপরদিকে জামায়াতের আচরণে মনে হচ্ছে তারা নির্বাচনের সময় পিছিয়ে দেওয়ার চেষ্টায় আছে। “একদল সংস্কারকে ব্যাহত করছে, আরেক দল নির্বাচন ঠেকাতে চায়”— বলেন তিনি।

গণভোট আগে হবে না নির্বাচনের দিন হবে— এই বিষয়েও বিএনপি-জামায়াতের দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে উল্লেখ করে নাহিদ বলেন, “এটা অযথা ও অপ্রয়োজনীয় বিতর্ক।” উচ্চকক্ষে অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির দাবি এনে ইস্যু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “জুলাই সনদে কী কী সংস্কার থাকবে এবং এর আইনি ভিত্তি কীভাবে হবে, অধ্যাপক মুহাম্মদ ইউনূস আদেশ জারি করবেন কি না— এসবই আসল প্রশ্ন। আমরা মনে করি, গণভোট নির্বাচনের দিন বা তার আগেও হতে পারে।”

নাহিদ ইসলাম জানান, এনসিপি ফেব্রুয়ারিতে যথাসময়ে নির্বাচন চায় এবং জুলাই সনদের আইনি বাস্তবায়নকে অপরিহার্য মনে করে। “চলতি মাসেই আদেশ জারি হওয়া উচিত,” বলেন তিনি। তাঁর দাবি, জুলাই সনদ অবশ্যই অধ্যাপক ইউনূসের মাধ্যমে জারি হতে হবে; রাষ্ট্রপতি কার্যালয় থেকে হলে তার কোনো আইনি ভিত্তি থাকবে না।

নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক অনৈক্য বাড়বে উল্লেখ করে নাহিদ বলেন, “নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র আওয়ামী লীগের দিক থেকেই আসবে।” তিনি দলটিকে বিভিন্ন দলে অনুপ্রবেশ করে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগের বিচারকে তিনি সমর্থন জানিয়ে বলেন, “গণহত্যার দায় ব্যক্তিগত নয়, দলগতভাবে আওয়ামী লীগের।”

ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে নাহিদ বলেন, “ভারত যদি বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চায়, তাহলে আওয়ামী লীগের চোখ দিয়ে নয়, বাংলাদেশের জনগণের চোখ দিয়ে দেখতে হবে।”

আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়ে নাহিদ জানান, “আমি ঢাকার সন্তান, তাই সম্ভবত এখান থেকেই প্রার্থী হবো। আমরা ৩০০ আসনের সবগুলোতেই প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছি।”

জোট প্রসঙ্গে তিনি বলেন, “সংস্কারের বিপক্ষে থাকা কারও সঙ্গে আমাদের জোট সম্ভব নয়। তবে যাদের অবস্থান কাছাকাছি, তাদের সঙ্গে সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না।”

নির্বাচন কমিশনের হাতে দলীয় প্রতীক নিয়ে বাধার অভিযোগ তুলে নাহিদ বলেন, “আমাদের কার্যক্রম থামাতেই ইসি এই পদক্ষেপ নিয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সংস্কার ভেস্তে দিচ্ছে বিএনপি, নির্বাচন পেছানোর চেষ্টায় জামায়াত: এনসিপি

আপডেট সময় : ০৩:৪৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫