ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

সংখ্যালঘুদের নিরাপত্তায় শান্তি বিগ্রেড বিএনপির

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৭:১৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ২৬৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংখ্যালঘুদের নিরাপত্তায় শান্তি বিগ্রেড গঠন করবে বিএনপি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষ্যে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রার্থনা সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংখ্যালঘুদের নিরাপত্তায় প্রত্যেক এলাকায় শান্তি বিগ্রেড গঠনের নির্দেশ দিয়েছেন। ফখরুল বলেন, ভারতে বসে শেখ হাসিনা যেকোনো ষড়যন্ত্রের সুযোগ নিতে পারেন।

সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা সংখ্যালঘুদের দিয়ে একটা চক্রান্ত করতে চেয়ে ব্যর্থ হয়েছেন। জনগণ ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করেছে। সংখ্যালঘুদের নিরাপত্তায় কোনো দুষ্কৃতকারী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে জন্য, প্রত্যেক এলাকায় শান্তি বিগ্রেড তৈরি করা হবে। এই বিগ্রেড মসজিদ, মন্দিরসহ সংখ্যালঘুদের ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপত্তা দেবে।

শুক্রবার ঢাকায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনায় আয়োজিত প্রার্থনা সভায় এসব কথা বলেন, দলটির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক ফ্যাসিবাদকে পরাজিত করেছি। নব্য ফ্যাসিবাদ যাতে আর আসতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।

একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু জঞ্জাল সৃষ্টি হয়েছে, তা পরিষ্কার করতে হবে। সবাইকে সে পর্যন্ত ধৈর্য ধরতে বলেন ফলুখরু। সংঘাত নয় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এই রাজনীতিক। খালেদা জিয়াকে শিগগির উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বলে জানান মহাসচিব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সংখ্যালঘুদের নিরাপত্তায় শান্তি বিগ্রেড বিএনপির

আপডেট সময় : ০৭:১৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪