ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

শান্তির সংস্কৃতি মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন চায় বাংলাদেশ : ড. মোমেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ ২৪০ বার পড়া হয়েছে

শান্তির সংস্কৃতি মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন চায় বাংলাদেশ : ড. মোমেন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, শান্তির সংস্কৃতি প্রচারের মাধ্যমে এই অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন চায় বাংলাদেশ। বুধবার নয়াদিল্লিতে বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন আয়োজিত এক বক্তৃতায় তিনি এ কথা বলেন। বিদেশমন্ত্রকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

প্রোমোটিং কালচার অব পিস ফর শেয়ার্ড প্রোসপারিটি: এ ভিশন ফর সাউথ এশিয়া শীর্ষক এই গণ বক্তৃতায় ড. মোমেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শান্তিকেন্দ্রিক পররাষ্ট্রনীতির বিস্তারিত তুলে ধরেন। বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি ১৯৯৭ সালে আঞ্চলিক দলগুলোর সঙ্গে একটি শান্তি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশের তিনটি পার্বত্য জেলায় শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার কথাও তুলে ধরেন।

ড. মোমেন জাতিসংঘ শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণ প্রচেষ্টায় বাংলাদেশের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে মিয়ানমারে প্রত্যাবাসনে আঞ্চলিক ও আন্তর্জাতিক সমর্থন কামনা করেন।

কূটনীতিক, শিক্ষাবিদ, মিডিয়া কর্মী এবং থিঙ্ক-ট্যাঙ্কের প্রতিনিধিরা আলোচনায় যোগ দেন। ড. মোমেন বর্তমানে ভারত সরকারের আমন্ত্রণে জি-২০ বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে নয়াদিল্লি সফর করছেন। বৃহস্পতিবার জি-২০ বৈঠকে বক্তৃতা করার কথা রয়েছে। অন্যান্য বৈশ্বিক সমস্যার মধ্যে তিনি ভারতের প্রেসিডেন্সির অধীনে জি-২০ প্ল্যাটফর্ম থেকে বাংলাদেশের প্রত্যাশা তুলে ধরবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য