ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুরের মায়ায় সুজাতা সোম রাগসংগীত থেকে লোকগান, শৈশবের আসর পেরিয়ে সংগীত শিক্ষার বিস্তৃত ভুবনে বিশ্ববাজারে কমল তেলের দাম যুক্তরাষ্ট্রে মজুত বৃদ্ধির প্রভাব এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঋণ বিতরণে ধীরগতি  বন্ধ শিল্প পুনরায় চালুর চ্যালেঞ্জ নিরাপদ প্রজননের লক্ষ্যে ৮ অক্টোবর ২২ দিন দেশজুড়ে ইলিশ আহরণ বন্ধ নিষিদ্ধ আ.লীগের ৭ নেতার মৃত্যুদন্ড সম্পত্তির অর্ধেক জুলাইযোদ্ধাদের একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন

লন্ডনে ইউনূস-তারেক বৈঠকটি হবে ঐতিহাসিক : বিএনপি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫ ৩৬৫ বার পড়া হয়েছে

ইউনূস-তারেক বৈঠক ঘিরে মানুষের চোখ এখন লন্ডনে

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজনৈতিক দলই নয়, সর্বস্তরের মানুষ দৃষ্টি এখন লন্ডনে। যুক্তরাজ্যে ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক ঘিরে বিএনপি নেতা-কর্মীদের মাঝে আশার আলো দেখা দিয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এরই মধ্যে দলটির নেতৃবৃন্দকে সাফ জানিয়ে দিয়েছেন, সরকারের সঙ্গে কোন রকমের দ্বন্দ্বে না জরানোর জন্য।

রাজনৈতিক কৌশল আবলম্বন এবং আলাপ-আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে কাজ করারও নির্দেশ দেন দলের চেয়ারপারসন।

এরপরই লন্ডনে ড. ইউনূস এবং তারেক রহমানের দীর্ঘ বৈঠকের তারিখ নির্ধারণ হয়। লন্ডন সফরের শেষ দিনে অন্তর্বর্তী প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে ১৩ জুন সকাল ৯টায় ওয়ান টু ওয়ান এ বৈঠক হবে।

দেশের রাজনৈতিক সংকট কাটাতে বৈঠকটি টার্নিং পয়েন্ট হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, লন্ডনে ড. ইউনূস এবং তারেক রহমানের বৈঠকটি হবে ঐতিহাসিক। এই বৈঠকের মাধ্যমে দেশের রাজনীতিতে সুবাতাস বইবে।

সংস্কার, নির্বাচনসহ চলমান রাজনৈতিক নানান ইস্যুতে বিএনপি ও অন্তর্বর্তী সরকারের মধ্যকার উত্তেজনা যখন চরমে, তখন এমন একটি বৈঠক রাজনৈতিক মহল থেকে শুরু করে সমগ্র দেশবাসীকে আশাবাদী করে তুলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লন্ডনে ইউনূস-তারেক বৈঠকটি হবে ঐতিহাসিক : বিএনপি

আপডেট সময় : ০৮:৪৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫