ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

রাজনীতিবিদদের মধ্যে পড়ালেখার গভীরতা কম মন্তব্য ওবায়দুল কাদেরের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩ ২৫০ বার পড়া হয়েছে

মোড়ক উন্মোন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

‘দেশরত্ন শেখ হাসিনার স্বর্ণযুগ’ বই মোড়ক উন্মোন করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রাজনীতিবিদদের পড়ালেখার গভীরতা কম। তিনি বলেছেন, বিদেশে বাসে বসে, ট্রেনে বসে অহেতুক গল্পগুজব করে কেউ সময় নষ্ট করে না। একজন নেতাকে অবশ্যই পাঠক হতে হবে।

রবিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টির সংরক্ষিত আসনের সংসদ সদস্য রওশন আরা মান্নানের লেখা বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের।

অনুষ্ঠানে বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচনে আসতে হবে। নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের বিকল্প নেই। ২০০১ সালে যে তত্ত্বাবধায়ক সরকার বিএনপিকে সুফল দিয়েছে, সেই তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ চায় না উল্লেখ করে তিনি বলেন, উচ্চ আদালত বলে দিয়েছেন তত্ত্বাবধায়ক বাতিল। এটা ডেড ইস্যু। জীবিত করতে যত চেষ্টাই করেন, দেশের সংবিধান অনড় থাকবে।

শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর ১৯৭৫ সালের পর একমাত্র আওয়ামী লীগ করেছে দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সব সময় একটা কিছু লেগেছিল। শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর করেছেন বঙ্গভবনে। গণভবনে ফিরে দেখেন, তার বিদ্যুতের সংযোগ কাটা, পানির লাইন কাটা, টেলিফোন লাইন কাটা। এই অসম্মান বরণ করতে হয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বইয়ের প্রকাশক কাজী তারিক আহমেদ, সম্পাদক ফিরোজ আলম ও লেখক রওশন আরা মান্নান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য