ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুরের মায়ায় সুজাতা সোম রাগসংগীত থেকে লোকগান, শৈশবের আসর পেরিয়ে সংগীত শিক্ষার বিস্তৃত ভুবনে বিশ্ববাজারে কমল তেলের দাম যুক্তরাষ্ট্রে মজুত বৃদ্ধির প্রভাব এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঋণ বিতরণে ধীরগতি  বন্ধ শিল্প পুনরায় চালুর চ্যালেঞ্জ নিরাপদ প্রজননের লক্ষ্যে ৮ অক্টোবর ২২ দিন দেশজুড়ে ইলিশ আহরণ বন্ধ নিষিদ্ধ আ.লীগের ৭ নেতার মৃত্যুদন্ড সম্পত্তির অর্ধেক জুলাইযোদ্ধাদের একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন

রথযাত্রা বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫জনের মৃত্যু আহত ৩০

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:০২:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ২০৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের বণাঢ্য রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ঢাকাসহ সারাদেশে কোন রকম অঘটন ছাড়াই রথযাত্রা শেষে হলেও বগুড়ায় রথে বিদ্যুস্পৃষ্ট হয়ে নারীসহ ৫জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ৩০জন। অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে।

পুলিশ জানায়, বগুড়া সদরের সেউজগাড়ি ইসকন মন্দির থেকে রথযাত্রা বের হয়ে ১০০ গজ আসতেই রাস্তার পাশের ৩৩ হাজার ভোল্টেজ বিদ্যুতের তারের সঙ্গে রথের গম্বুজের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে পাঁচজনের মৃত্যু হয়। আহত তালিকায় অন্তত ৩০ জন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে।

এ ঘটনার পর মুহূর্তের আনন্দ মিছিল শোকের চাদরে ঢাকা পড়ে। মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, রবিবার বিকেল সোয়া ৫টার নাগাদ ইসকন মন্দির থেকে রথযাত্রা বের হওয়ার পর ১০০ গজ দূরে বগুড়া শহরের সেউজগাড়ি আমতলা মোড় এলাকায় এই দুর্ঘটনা।

নিহতরা হচ্ছে, শাজাহানপুর উপজেলার গোহাইল গ্রামের শ্রীমতি রঞ্জিতা (৬০), আদমদিঘী উপজেলার কুন্ডু গ্রামের নরেশ মহন্ত (৬০), সদর উপজেলার তিনমাথা রেলগেটের লঙ্কেশ্বরের স্ত্রী আতসী রানী (৪০) ও শিবগঞ্জ উপজেলার কুলুপাড়া গ্রামের অলক কুমার (৪২)। আনুমানিক ৩০ বছরের অপর এক নারীর পরিচয় জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রথযাত্রা বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫জনের মৃত্যু আহত ৩০

আপডেট সময় : ১০:০২:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪