ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নৃশংস ৭ বছরের শিশুর হাত চেপে ধরেন স্ত্রী আঙ্গুল কাটেন পুলিশ  কনস্টেবল জাতিসংঘ সফর শেষে সচিবালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু দাপ্তরিক কার্যক্রম জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত ১৮ দেশের বাজারকেন্দ্রিক রপ্তানি কৌশল প্রণয়ন করছে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের সমালোচনা এনসিপি আহ্বায়কের কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান

ময়মনসিংহে শেখ হাসিনার শতাধিক প্রকল্প উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩ ৩৩৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের বিশাল জনসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে শতাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার দেশের ময়মনসিংহ সফর করেন। সেখানে তিনি বিশাল জনসমাবেশে যোগ দেন এবং শতাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে বিভাগীয় জনসমাবেশে এদিন বেলা আড়াইটা নাগাদ পৌঁছান প্রধানমন্ত্রী। এসময় আওয়ামী লীগের নেতারা তাকে বরণ করে নেন। এর পর সেখান থেকে জেলা সার্কিট হাউজ মাঠে গিয়ে এক সঙ্গে ১০৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেখ হাসিনা।

জনসভাস্থল থেকে একযোগে ১০৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এর মধ্যে ৭৩টি উন্নয়ন প্রকল্প নির্মাণ সমাপ্ত হয়েছে। আর ৩০টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্যে প্রায় ৫৭০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ সমাপ্ত ৭৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং প্রায় ২ হাজার ৭৬২ কোটি টাকা ব্যয়ে ৩০টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে।

দীর্ঘ চার বছর পর ময়মনসিংহ সফর করে শেখ হাসিনা। তিনি সমাবেশস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আকাশ-বাতাস কাঁপিয়ে স্লোগানে স্লোগানে অভিনন্দন জানান লাখো জনতা। এসময় সেøাগানে মুখর হয়ে ওঠে সার্কিট হাউস ময়দান। সকাল থেকেই দুরদূরান্ত জনসভাস্থলে পৌছাতে শুরু করেন নেতাকর্মী ও সমর্থকরা। জনসমাবেশ ঘিরে ছিল মানব ঢল। মিছিলে মিছিলে ময়মনসিংহের মাটিও যেন বিভাগের চার জেলার নেতাকর্মীরা।

২০১৫ সালের ১৩ অক্টোবর ময়মনসিংহ বিভাগ ঘোষণার পর ২০১৮ সালের ২ নভেম্বর সার্কিট হাউজের জনসভায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেবার ১০৩টি প্রকল্পের উদ্বোধন ও ৯৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য