ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

মোংলা বন্দরের পশুর চ্যানেলে সারবোঝাই জাহাজ ডুবি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১ ৩০৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাঁতরে তীরে উঠলেন ১০ নাবিক

মোংলা বন্দরের পশুর চ্যানেলে ৮৫০ মেট্রিক টন সার বোঝাই ‘এমভি দেশ বন্ধু’ নামে একটি লাইটার কার্গো জাহাজ ডুবে গিয়েছে। এ সময় ১০ নাবিক সাঁতারে কূলে উঠতে সক্ষম হন। শুক্রবার পশুর চ্যানেলের কাইনমারী এলাকার ঘটনা।

ডুবে যাওয়া কার্গোটি পশুর চ্যানেলের চরাঞ্চলের দিকে থাকায় মূল চ্যানেল ঝুঁকিমুক্ত ও নিরাপদ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা বন্দর কর্তৃপক্ষ।

দুর্ঘটনাকবলিত ‘এমভি দেশ বন্ধু’ লাইটার জাহাজের মাস্টার মো. রিয়াদ আলী মোল্লা ও বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের মোংলা শাখার সহ-সাধারণ সম্পাদক আবুল হাসান বাবুল এ তথ্য

জানিয়ে বলেন, মোংলা বন্দরের হারবাড়িয়ার ১৪ নম্বর বয়ায় অবস্থানরত পানামা পতাকাবাহী ‘এমভি সিএনভি জর্দানি’ নামের জাহাজ থেকে বৃহস্পতিবার রাতে ৮৫০ মেট্রিক টন ড্যাপ সার বোঝাই করে পশুর চ্যানেলের কাইনমারী এলাকায় আসলে অন্য অপর একটি লাইটার জাহাজ

এসে ধাক্কা দেয়। এতে সার বোঝাই এমভি দেশ বন্ধু লাইটার কার্গো জাহাজ ডুবে যায়। অবশ্য কার্গোতে থাকা ১০ নাবিক সাঁতারে কূলে সক্ষম হন।

সার বোঝাই লাইটার কার্গো জাহাজটি মোংলা থেকে যশোরের নওয়াপাড়ার উদ্দেশে যাচ্ছিল। ডুবে যাওয়া কার্গো জাহাজটি জোয়ারের সময় ব্রিজের কিছু অংশ দেখা গেলেও বাকী পুরো অংশই নদীতে নিমজ্জিত রয়েছে। এ ঘটনায় মোংলা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ও সচিব (ভারপ্রাপ্ত) কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, দুর্ঘটনাকবলিত স্থান পরির্দশন করেছেন মোংলা বন্দরের হারবার বিভাগের সদস্যরা। সার বোঝাই

লাইটার কার্গো জাহাজটি মূল পশুর চ্যানেলের বাইরে থাকায় মূল চ্যানেল সম্পূর্ণই ঝুঁকিমুক্ত। বন্দর চ্যানেল দিয়ে জাহাজ চলাচলে কোনো সমস্যা নেই। দুর্ঘটনা এড়াতে স্থানটি মার্কিংয় করে দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোংলা বন্দরের পশুর চ্যানেলে সারবোঝাই জাহাজ ডুবি

আপডেট সময় : ০৮:০৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১