ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুরের মায়ায় সুজাতা সোম রাগসংগীত থেকে লোকগান, শৈশবের আসর পেরিয়ে সংগীত শিক্ষার বিস্তৃত ভুবনে বিশ্ববাজারে কমল তেলের দাম যুক্তরাষ্ট্রে মজুত বৃদ্ধির প্রভাব এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঋণ বিতরণে ধীরগতি  বন্ধ শিল্প পুনরায় চালুর চ্যালেঞ্জ নিরাপদ প্রজননের লক্ষ্যে ৮ অক্টোবর ২২ দিন দেশজুড়ে ইলিশ আহরণ বন্ধ নিষিদ্ধ আ.লীগের ৭ নেতার মৃত্যুদন্ড সম্পত্তির অর্ধেক জুলাইযোদ্ধাদের একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন

মাস্কাটে জয়শঙ্কর-তৌহিদ বৈঠক আজ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ২২১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওমানের রাজধানী মাস্কাটে অষ্টম ভারত মহাসাগর সম্মেলন (আইওসি) চলছে। আইওসি সম্মেলনের এক ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক বসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের পরিচালক মো. মনোয়ার মোকাররম বলেন, এটি মহাপরিচালকের দপ্তর দেখভাল করছে। দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহানকে কল করা হলে তিনি ফোন ধরেননি।

রোববার মাস্কাটে অনুষ্ঠিত অষ্টম ভারত মহাসাগর সম্মেলনের সাইডলাইনে বৈঠক অনুষ্ঠিত হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওমান সরকার যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে, যার তত্ত্বাবধানে রয়েছে ইন্ডিয়া ফাউন্ডেশন।

এবারের সম্মেলনে অন্তত ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রী অংশগ্রহণ করছেন। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ ছাড়াও ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত থাকবেন।

গত ডিসেম্বর মাসে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকা সফর করেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর সেটাই ছিল বাংলাদেশ-ভারতের মধ্যে প্রথম উচ্চপর্যায়ের বৈঠক।

ভারত ও বাংলাদেশের মধ্যকার সাম্প্রতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে জয়শঙ্কর ও তৌহিদ হোসেনের বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে। শেখ হাসিনার সরকার বিদায়ের পর বাংলাদেশের নতুন অন্তর্র্বতী সরকার গঠিত হলে ভারত সেখানে সংখ্যালঘুদের ওপর সহিংসতা ও ভারতীয় ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতি বৈরি আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

অন্যদিকে, ঢাকা চায় দিল্লিতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন কোনো রাজনৈতিক বক্তব্য না দেন বা আওয়ামী লীগের কর্মসূচিতে ভার্চুয়ালি অংশ না নেন। সীমান্ত নিরাপত্তা, নদীর পানি বণ্টন, বন্যা ব্যবস্থাপনা, বাণিজ্য, সন্ত্রাসবাদে অভিযুক্তদের মুক্তি ইত্যাদি বিষয় নিয়েও আলোচনা চলছে। সূত্র দ্য হিন্দু

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাস্কাটে জয়শঙ্কর-তৌহিদ বৈঠক আজ

আপডেট সময় : ০৪:১৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫