ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোরবানির পশুর হাটে জাল নোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের ১০ নির্দেশনা ইরানের ইউরেনিয়াম নিয়ে ‘টানাটানি’ ট্রাম্প-পুতিনের, কোন দিকে যাবে তেহরান? বাংলাদেশ থেকে পোশাক ও চামড়াজাত পণ্য আমদানিতে আগ্রহী ইতালি মার্কিন আদালতের রায়েও বহাল ১০ শতাংশ পাল্টা শুল্ক, নতুন অনিশ্চয়তায় রফতানিকারকরা পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুনে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসাবে যোগ দেবেন দিনেশ ত্রিবেদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদের পদত্যাগ হামে মৃত্যু: ৩৫২ শিশুর পরিবারকে দুই কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট মোহাম্মদপুরে ৯ হত্যা: সাবেক মন্ত্রী   নানকসহ ২৮ জনের বিচার শুরু দেশে শান্তি ও গণতন্ত্র রক্ষায় মানবিক পুলিশ বাহিনী গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৫ বাংলাদেশি নিহত, আশঙ্কাজনক আরও ২

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৫ বাংলাদেশি নিহত, আশঙ্কাজনক আরও ২

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পাঁচ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণ কোম্পানির গেস্ট হাউসে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। আহত দুইজন হলেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।

জানা গেছে, বিস্ফোরণের পর গেস্ট হাউসের ভেতর থেকে সাতজনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ জানান, আহতদের মধ্যে একজনকে আইসিইউতে এবং অপরজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও জানান, ঘটনাস্থলের খোঁজখবর নিতে হাইকমিশনের একটি প্রতিনিধিদল পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ দ্রুত পরিবারের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে। এ ঘটনায় মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসে অবস্থানরত বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও গভীর শোক প্রকাশ করেছেন।

প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হয়েছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানো এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং তাদের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের কাজও চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৫ বাংলাদেশি নিহত, আশঙ্কাজনক আরও ২

আপডেট সময় : ০৩:২৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬