সংবাদ শিরোনাম ::
মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির
ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০৫:২২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে
উত্তর উপসাগরে একটি মার্কিন তেলবাহী জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী রক্ষা বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
বৃহস্পতিবার সকালে মার্কিন তেলবাহী জাহাজে এই হামলা চালানো হয় বলে দাবি করেছে আইআরজিসি।
আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর সামরিক ও বাণিজ্যিক জাহাজকে ‘পার হতে দেওয়া হবে না’।
হুঁশিয়ারি দিয়ে তারা বলেছে, তাদের দেখা গেলে অবশ্যই আঘাত করা হবে।
ইরানের বিপ্লবী বাহিনী আরও জানিয়েছে, আন্তর্জাতিক আইন ও বিভিন্ন প্রস্তাব অনুযায়ী যুদ্ধকালীন পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে চলাচল নিয়ন্ত্রণের অধিকার ইরানের রয়েছে।
সূত্র: আল জাজিরা









