ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

মহামারির মধ্যেই মাদরাসা খোলার দাবি হেফাজতের, স্বরাষ্ট্রমন্ত্রীর না

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১ ৪১৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগৃহিত

করোনা মহামারির মধ্যে মাদরাসা খোলার দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দ্বারস্থ হয়েছিলেন হেফাজত আমির বাবুনগরী। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আবেদন নাকচ করে দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চলমান বিধিনিষেধের মধ্যেই সোমবার চট্টগ্রাম থেকে ঢাকায় ছুটে আসেন বাবুনগরী। হঠাৎ কেন বৈঠকের বিষয়ে হেফাজত নেতারা আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

জানা গিয়েছে, হেফাজত নেতারা বৈঠকে বসতে বেশ ক’দিন ধরেই স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করে আসছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার রাতে তাদের সঙ্গে বসতে সময় দেন।

হেফাজত ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাবভননে পৌছেন। তার সঙ্গে ছিলেন হেফাজতের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদি। রাত সাড়ে ১০টা নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা থেকে বের হয়ে কোনো কথা বলেননি তারা।

সোমবার বাংলাদেশে করোনার রেকর্ড সংখ্যক ১৬৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ংখ্যা প্রায় ১০ হাজার। ঠিক সেদিনই হেফাজত মাদরাসা ও হিফজখানাগুলো খুলে দেওয়ার দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যান। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী

করোনায় সর্বোচ্চ শনাক্ত ও সর্বোচ্চ মৃত্যু বিষয়টি তুলে ধরে বলেন, জীবনের সুরক্ষায় শুধু যে মাদরাসা তাতো নয়, সব শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

এই অবস্থায় মাদরাসা খোলার অনুরোধের বিষয়ে তার তরফে ইতিবাচক কোনো সিদ্ধান্ত সম্ভব নয়। হেফাজতের সূত্রের খবর, বৈঠকে হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও আটকদের মুক্তি দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মহামারির মধ্যেই মাদরাসা খোলার দাবি হেফাজতের, স্বরাষ্ট্রমন্ত্রীর না

আপডেট সময় : ০৪:৫১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১